ফেঁসে গেলেন যশস্বী জয়সওয়াল সহ আরও এক মহিলা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহিলা ক্রিকেট টিমের দুই ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং শেফালি ভার্মাকে নিয়ে সামনে এসেছে বড় খবর। এই দুই তারকা ক্রিকেটারকে নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA)।  ‘হয়ারঅ্যাবাউটস ফেলিয়োর’ নিয়মের অধীনে উভয় খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘হয়ারঅ্যাবাউটস ফেলিয়োর’ অর্থাৎ ডোপ পরীক্ষায় নিজেদের ‘অবস্থান জানাতে ব্যর্থ’  হয়েছেন  দুই ক্রিকেটার।  ডোপিং-বিরোধী নিয়মের একটি আবশ্যিক শর্ত  অনুযায়ী খেলোয়াড়দের একটি নির্দিষ্ট সময়ে তাদের অবস্থান জানাতে হয়।   

সূত্রের খবর,  প্রথমবার দুই খেলোয়াড়ই কোনো টেস্টে অনুপস্থিত থেকেছেন। তবে, নাডা তাঁদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য সাত দিনের সুযোগ দিয়েছে।  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানানো হয়েছে। যশস্বী জয়সওয়াল এবং শেফালি ভার্মা দুজনেই নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলের (RTP) অংশ। আরটিপি-তে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের ডোপ পরীক্ষার জন্য তাদের উপস্থিতি ও সময় সম্পর্কে এজেন্সিকে আগে থেকেই জানাতে হবে। এরপর ডোপিং কন্ট্রোল অফিসার (ডিসিও) নমুনা সংগ্রহের জন্য নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেন।  

আরও পড়ুন: রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

পিটিআই-সহ একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ২০২৫ সালের ৭ নভেম্বর ডোপ কন্ট্রোল অফিসাররা (ডিসিও) নমুনা সংগ্রহ করতে গেলে শেফালি ভার্মা সেখানে উপস্থিত ছিলেন না।  ২০২৫ সালের ১৭ ডিসেম্বর যশস্বী জয়সওয়ালকেও নির্ধারিত স্থানে পাওয়া যায়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যখন নাডা খেলোয়াড়দের কাছে ব্যাখ্যা চেয়েছিল, তখন তাদের কারোর কাছ থেকেই কোনো সাড়া পাওয়া যায়নি।

কি শস্তি হতে পারে? 

যদি কোনো ডোপিং কন্ট্রোল অফিসার (DCO) এই পূর্ব-ঘোষিত সময়ে পৌঁছান এবং ক্রীড়াবিদ উপস্থিত না থাকেন, তবে ডোপিং-বিরোধী নিয়ম অনুযায়ী এটিকে আনুষ্ঠানিকভাবে ‘মিসড টেস্ট’ বা ‘অনুপস্থিত’ হিসেবে নথিভুক্ত করা হয়। ডোপিং-বিরোধী আইন অনুযায়ী, বারবার ব্যর্থতার পরিণতি গুরুতর হতে পারে। যদি কোনো ক্রীড়াবিদ টানা ১২ মাসের মধ্যে তিনবার ‘অবস্থান জানাতে ব্যর্থ’ হন তবে তা ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হয়। এমনকি তারপর ওই ক্রীড়াবিদ নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করতে না পারেন, তাহলে সাজা হিসেবে তাঁকে সর্বোচ্চ দুই বছরের জন্য খেলাধুলা থেকে নিষিদ্ধ করা হতে পারে।   

বেসুরো অনুব্রত, মমতার প্রয়োজন ফুরিয়েছে বোঝালেন কেষ্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার