রেলওয়েজকে হারিয়ে ইনিংস জয় বাংলার, শাহবাজের ৭ উইকেটে গ্রুপ শীর্ষে অনুষ্টুপরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সুরাতের মাটিতে বড় জয় বাংলার। রেলওয়ে স্টে ইনিংস ও ১১৯ রানে হারিয়েছে বাংলার ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট একাই নিয়েছেন শাহবাজ আহমেদ। তার এই দুরন্ত পারফরমেন্সের ওপর ভর করেই রেলওয়েজকে হারিয়ে রঞ্জিতে গ্রুপ শীর্ষে পৌঁছে গিয়েছে বাংলা।

জানা গিয়েছে, চতুর্থদিনে ৯০ রান নিয়ে খেলা শুরু করেছিল ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদব। আগেই ৫ উইকেট হারিয়েছিল রেলওয়েজ। প্রথম ইনিংসে বড় জুটি গড়তে পারলেও দ্বিতীয় ইনিংসে তা সম্ভব হয়নি। দুজনে আউট হয়ে যাওয়ার পরে বাংলা জয় অবশ্যম্ভাবী ছিল। নেরাইয়ের ঝুলিতে ২৬ ও উপেন্দ্রর ঝুলিতে ২১ রান।

রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ইনিংসে তেমন প্রভাব বিস্তার না করলেো দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিলেন শাহবাজ। একাই সাত উইকেট তুলে নিয়ে রেলওয়েজকে চাপে ফেলে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না রেলওয়েজের ব্যাটাররা। সোমবার ৫ উইকেট আগেই পড়েছিল। মঙ্গলবার যে ৫ উইকেট পড়েছে, সবটাই তুলে নিয়েছে শাহবাজ। এক হাতে রেলওয়েজকে বেলাইন কেরছে সে। তাঁর দাপটের কারণে মাত্র ৪২ রান যোগ করতে পেরেছে রেলওয়েজ।    চতুর্থ দিনেই খেলা গুটিয়ে দিয়েছে শাবাজ। তাঁরল কাঁধে ভর করেই রঞ্জির এলিট গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গিয়েছে অনুষ্টুপ মজুমদাররা। চতুর্থদিনে ২২.৫ ওভারে মাত্র ৫৬ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছে শাহবাজ।

প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছিল বাংলা। সেখানে অনুষ্টুপ মজুমদারের সংগ্রহ ছিল ১৩৬ ও সুমন্ত গুপ্তের সংগ্রহ ছিল ১২০ রান। তার জবাব দিতকে নেমে মাত্র ২২২ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। এরপর তাঁদের ফলোঅন করায় বাংলা। সেখানেই জয় বাংলার।

 

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি