পার্থকে ফিরিয়ে আনতে হাজির সমর্থকরা, বেহালা থেকে গেল বাইকবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ৩৯ মাস ধরে জেলবন্দি রয়েছেন তিনি। একাধিকবার জামিনের আবেদন করেছিলেন। বিভিন্নভাবে খারিজ হয়ে যাবার পরে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলমুক্তির পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তৎপর তাঁর অনুগামীরা। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সোজা সমর্থকরা পৌঁছে গিয়েছেন হাসপাতাল চত্বরে। তাদের মধ্যে অনেকেই বলছেন বেহালার রূপকার পার্থ চট্টোপাধ্যায়। তিনি বিধায়ক হওয়ার পর থেকেই বেহালার পরিস্থিতির অনেক বদল হয়েছে। আজ তাঁদের পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছেন। সমর্থকরা আজকেই খুশি।

জানা গিয়েছে, আপাতত সুস্থই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই গাড়িতে করেই ফিরবেন তিনি। তাকে ফিরিয়ে আনতে হাসপাতালে গিয়েছেন ঘনিষ্ঠরা। বাদ নেই সমর্থকরাও। রীতিমতো বাইকে করে অনেকেই সেখানে চলে গিয়েছেন। এক কথায় তাদের পছন্দের মানুষকে দীর্ঘদিন পর ফিরিয়ে আনতে বেহালা থেকে বাইক বাহিনী গিয়েছে হাসপাতালে। শুধু বাইকে করেই নয়, ম্যাটাডোর ভাড়া করেও অনেকে গিয়েছেন সেখানে। বেলা বাড়তে হাসপাতালে চত্বরে হাজির অগণিত অনুগামী।

সোমবার আলিপুর আদালতে অষ্টম সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তারপরেই আলিপুর আদালত থেকে সিবিআই কোর্টে নির্দেশ যাবে। এরপর সংশোধনাগার ও হাসপাতালে নির্দেশ যাওয়ার পরেই ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০২৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে এতদিন জেলেই ছিলেন তিনি। ২০১৬ সালের নিয়োগ পরীক্ষা হয়েছে। ২০২১ সালে এই নিয়োগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার ৫দিন পরেই ২০২২ সালের ২৮ জুলাই রাজ্য মন্ত্রিসভার থেকে তাঁকে অপসারণ করা হয়। ২০২২ সালেই  বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালে জামিন পান তিনি। কিন্তু শর্তসাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ফলে দীর্ঘদিন পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরা এখন শুরু সময়ের অপেক্ষা।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী