বিয়ের দিন রূপটানের আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন…

কলকাতার নামি রূপটান শিল্পীদের কাছে সাজতে চান আপনার এই বিশেষ দিনে? তাহলে কোন শিল্পীর সঙ্গে যোগাযোগ করবেন জেনে নিন- 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের দিন মনের মত সাজতে কে না চান? সময়ের সঙ্গে সঙ্গে এসে বিয়ের সমস্ত কিছুতেই আমূল পরিবর্তন। আর তাই এখনকার বিয়েবাড়ি মানেই কনের রূপটানে অন্যরকম ছোঁয়া। বিয়ের দিন সাজার আগে রূপটান শিল্পীর থেকে যে বিষয়গুলি জানবেন তা হল -আগে তিনি কী ধরণের বিয়ের মেকআপ করেছেন? প্রয়োজন হলে অবশ্যই তাঁর আগের কাজের বেশ কিছু ছবি চেয়ে নিন।

মনে রাখবেন এটি আপনার জীবনের এক অতি গুরুত্বপূর্ণ দিন তাই নিজের মনের মত সেজে উঠতে অবশ্যই আগেভাগে শিল্পীর সঙ্গে কথা বলে নিন তিনি আপনার পরিকল্পনামত কতটা আপনাকে সাজাতে পারবেন।

বিয়ের দিন অনেকেই ভারি সাজ পছন্দ করেন না। সেক্ষেত্রে শিল্পীর সঙ্গে কথা বলে নিন যাতে আপনার ত্বকের রঙ ও চেহারার সঙ্গে মানানসই রূপসজ্জা তিনি করেন। বাঙালি বিয়েতে সকাল থেকেই প্রচুর নিয়মকানুন থাকে। আর সেই তাড়াহুড়োর মধ্যে সাজ শেষ করবেন কীভাবে তা আগেই শিল্পীর সঙ্গে পরামর্শ করে নেবেন। সাজ শেষ হতে ঠিক কতটা সময় লাগতে পারে তাও অবশ্যই জেনে নেবেন। 

নতুন রূপটান শিল্পীর বদলে আপনি যদি কলকাতার নামি রূপটান শিল্পীদের কাছে সাজতে চান আপনার এই বিশেষ দিনে তাহলে কোন শিল্পীর সঙ্গে যোগাযোগ করবেন জেনে নিন- 

অনিরুদ্ধ চাকলাদারঃ রূপটান শিল্পী অনিরুদ্ধ চাকলাদার কলকাতার ও চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় রূপটান শিল্পিদের মধ্যে একজন। প্রায় ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন  রূপটান শিল্পীদের মধ্যে তিনি একজন। আবেগ ও ট্র্যাডিশনালিজমকে মাথায় রেখেই কনের রূপসজ্জা এদিন বিশেষ ভাবে ফুটিয়ে তোলেন তিনি। বিয়ের দিন সনাতনী সাজে সকলের সামনে যদি নিজেকে তুলে ধরতে চান তাহলে অনিরুদ্ধ চাকলাদার হবেন আপনার জন্য সেরা রূপটান শিল্পী। 

নবীন দাসঃ বাঙালি বিয়েতে কনের কাল নয়ন আর নিখুঁতভাবে আঁকা গাঢ় লাল লিপস্টিকে ঠোঁট ছাড়া বিয়ের সাজ একেবারে বেমানান। আর এমন রূপসজ্জা চাইলে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন রূপটান শিল্পী নবীন দাসের উপর। যিনি কনের সাজে সবকিছুর প্রথমে এই দুটি বিষয়ের উপরেই নজর দেন। চোখ ও ঠোঁটের সজ্জা সারার পর তিনি হাত দেন কনের আনুসাঙ্গিক সাজে। বিয়ের মরসুমে তাই এমন শিল্পীর কাছে সেজে উঠতে আগে থেকে ডেট বুক করে রাখুন। 

অর্পিতা গঙ্গোপাধ্যায়ঃ বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের জন্যও এই শিল্পী কাজ করে থাকেন। তাঁর কাজ বগু ফ্যাশন ম্যাগাজিনে আমরা দেখে থাকি। যে কোনও স্কিন টোনের সঙ্গে মেকআপ ব্লেন্ডিং তাঁর কাছে হাতের খেলা। ম্যাজিকের মত ত্বকের সঙ্গে মেকআপ মিলিয়ে দিতে পারেন এই শিল্পী। 

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী