‘আইনের প্রতি আস্থাশীল, সত্যের জয় হবে’, বাড়ি ফিরে প্রথম বিবৃতি পার্থ চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী দিনে সত্যের জয় হবেই। জেল মুক্তি হওয়ার পর বাড়িতে এসে প্রথম বার বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, নিজের বিধানসভা কেন্দ্রকে নিয়ে তিনি দায়বদ্ধ। যারা তাঁকে সৎ মানুষ মনে করেন, পরপর পাঁচবার তাঁকে নির্বাচনে জিতিয়েছেন, তিনি তাদের কাছেই বিচার চাইবেন।

জেল মুক্তির পরে হাসপাতাল থেকে বেরোনোর সময়, চোখে জল নিয়ে কিছুই বলতে চাননি তিনি। বাড়িতে ফিরে তারপরেই বিবৃতি দিয়েছেন। প্রথমেই বলেছেন আইনের প্রতি তিনি আস্থাশীল। প্রাথমিক পর্যায়ে সত্যের জয় হয়েছে। আগামী দিনেও সত্যের জয়ই হবে। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে নাকতলার বাড়িতে আসেন তিনি। এদিন তিনি বাড়িতে পৌঁছলে তাঁকে মঙ্গলবার দুপুরে বরণ করে তার বাড়িতে তুললেন নিকট আত্মীয়রা। পায়ের সমস্যায় যথেষ্ট কাবু পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন।

হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি ফেরেন মঙ্গলবার দুপুরে তিনি। নিকট আত্মীয়দের দেখে কেঁদে ফেলেন তিনি। এরপর তাকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ ইএম বাইপাসের ধারের আরএন টেগার হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বাইরে আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা ভিড় জমিয়েছিলেন তার ছবি সহ ব্যানার ও পোস্টার নিয়ে। অনুগামীরা স্লোগান তোলেন পার্থদা জিন্দাবাদ। এইসব দেখে আবেগতাড়িত হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

২০২২ সালে ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে ৩ বছর ৩ মাস ১৯ দিন পর বাড়িতে ফিরলেন তিনি। বাড়ির লোকদের কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। চোখেও দেখা যায় জল। ভাইয়ের কন্য়া তাঁকে সামলে নিয়েছেন।

 

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী