‘ভারত-আফগানিস্তানের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান’, হাস্যকর দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মুখে শুধুই ফাঁকা আওয়াজ। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের পরেই আফগানিস্তানের সঙ্গে ভারতকে নিশানা করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজ আসিফ। ভারত-আফগানিস্তানের উপর বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সেই মন্তব্যের পরে ফের একবার ফাঁকা আওয়াজ শোনা গেল পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়। খাজা আসিফ আরও একটি উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে এবং পশ্চিম সীমান্তে তালিবানদের বিরুদ্ধে দুই মুখেই যুদ্ধের জন্য তারা “সম্পূর্ণ প্রস্তুত”।

এক জনসভায় বক্তব্য রাখার সময়ে খাজা আসিফ বলেন, “আমরা দুই ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত, আমরা পূর্ব (ভারত) এবং পশ্চিম সীমান্ত (আফগানিস্তান) উভয়ের মুখোমুখি হতে প্রস্তুত। প্রথমবারে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয়বারে তিনি আমাদের সাহায্য করবেন।” মঙ্গলবার ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হওয়ার পর তার এই মন্তব্য সামনে এসেছে। ঘটনার জন্য পাকিস্তান ভারতকে দায়ী করলেও পাকিস্তানি তালিবান (টিটিপি) এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ “ভারতের মদদে সক্রিয়” গোষ্ঠীগুলিকে এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ আনেন। তার পরেই তাঁদের মুখ বন্ধ করে আফগান তালিবানরা বোমা হামলার দায় স্বীকার করে। খাজা আসিফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে পারে, কিন্তু এই যুদ্ধকে ইসলামাবাদে পৌঁছে দেওয়া কাবুলের একটি বার্তা, যার প্রতি পাকিস্তানের পূর্ণ প্রতিক্রিয়া জানানোর শক্তি আছে।” ইসলামাবাদের ক্রমহ্রাসমান সম্পদ এবং কূটনৈতিক অবস্থানের চাপ সত্ত্বেও, পাক মন্ত্রীর দ্বিমুখি লড়াই বক্তব্যে উঠেছে হাসির রোল।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪