২০০২-র তালিকায় রয়েছে নাম, SIR আতঙ্কে NRS হাসপাতালে মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। শনিবার সকালে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আতঙ্কে থেকে ব্রেন স্ট্রোক হয় জিয়ার আলি নামে এক বৃদ্ধের। শুক্রবার থেকে NRS হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে ভুগছিলেন। ২০০২-র তালিকাতে তাঁর নামও রয়েছে। তারপরেও ভয় ক্রমশ তাড়া করে বেড়াচ্ছিল। রাজ্য জুড়ে এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল বেড়েই চলেছে।

জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে জিয়ার আলি নামে ওই বৃদ্ধের। তিনি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া এলাকার বাসিন্দা । কিন্তু এসআইআর-র জন্য বাড়িতে এনুমরেশন ফর্ম আসার পর থেকে আরও চিন্তিত হয়ে পড়েন তিনি। ভয় পাচ্ছিলেন, কোনওভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাতো। সেই চিন্তা থেকেই শুক্রবার ব্রেনস্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা গ্রামেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাড়ির সংলগ্ন কাঁঠাল গাছে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হন তিনি। চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কমলা রায়। কিন্তু সম্প্রতি SIR নিয়ে আতঙ্কে থাকতেন। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা গ্রামের বাসিন্দা তিনি। আতঙ্ক থেকেই আত্মঘাতী হন তিনি। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, সমস্ত বৈধ-নথি রয়েছে কমলা রায়ের। তারপরেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে আসার কারণেই দুশ্চিন্তায় ছিলেন তিনি।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর