বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: ৪ মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবী (Indian Fisherman)। সেই জেলেই মৃত্যু হয়েছে বছর ২৫-র মৎস্যজীবী বাবলু দাসের। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা তিনি। শনিবার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছলে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।

বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবলু দাসের মৃত্যু হয়েছে। বাংলাদেশের হাইকমিশনার মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। বাবলুর মৃত্যুর খবর পাঠিয়েছে তারাই। মৃতদেহ বাড়িতে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। বাড়ির ছেলের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সূত্রের খবর, চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশী নৌসেনা গ্রেফতার করেছিল বাবলুকে। ‘এফবি মঙ্গলচণ্ডী-৩৮’ নামক একটি ট্রলারে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগ উঠেছিল বাবলু-সহ ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে। এতদিন বাংলাদেশের জেলেই বন্দি ছিলেন তাঁরা। পরিবারের কাছে মৃত্যুর খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

মৃত মৎস্যজীবী মূক ও বধির ছিল বলে জানা যাচ্ছে। তাঁর বয়সও কম। এতদিনে কোনো অসুস্থতার কথা জানা যায়নি। তাহলে হঠাৎ কী করে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। দূতাবাসের মাধ্যমে মৃত্যুর খবর এসেছে। পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র (Satinath patra)। এই মৃত্যুর পিছনে আসল কারণ জানতে তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবার সেই দাবি জানিয়েছে।

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?