বুদ্ধদেবের পদ্ম পদক ফেরানোয় সিপিএমকে ‘কাঁকড়ার’ সঙ্গে তুলনা দিলীপের

যত কাণ্ড পদ্ম সম্মানে। স্বরাষ্ট্রমন্ত্রকের পদ্ম সম্মান ফেরানোয় বিজেপির দিক থেকে লাগাতার আক্রমণ ধেয়ে আসছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড পদ্ম সম্মানে। স্বরাষ্ট্রমন্ত্রকের পদ্ম সম্মান ফেরানোয় বিজেপির দিক থেকে লাগাতার আক্রমণ ধেয়ে আসছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে। কাঠগড়ায় তোলা হচ্ছে সিপিএমকে। গত মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের আগের দিন নিয়ম মতোই পদ্মসম্মান ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। সেই তালিকায় পদ্মভূষণ দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। যা সেদিন রাতেই নেবেন না বলে জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার। বুদ্ধদেব বাবু নিজেও জানিয়েছেন তিনি এই সম্মান নেবেন না। যার পাল্টা আক্রমণ করতে গিয়ে সিপিএমকে ‘কাঁকড়ার’ সঙ্গে তুলনা করে বসলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ‘কমিউনিস্টরা কাঁকড়ার মতো। কাউকেই ওপরে উঠতে দেয় না। ওঁরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। বুদ্ধবাবুকেও পদ্ম সম্মান নিতে দিল না। দলীয় অনুশাসন মেনে চলেন বলে ইচ্ছা থাকা সত্ত্বেও পদ্মভূষণ গ্রহণ করতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু শুধু রাজনীতিবিদ নন। তিনি সাহিত্যিকও বটে। শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না। উনি দলীয় অনুশাসন মেনে চলেন। তাই নিতে অস্বীকার করলেন। সোমনাথবাবুর মতো লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর মৃত্যুর পর তাঁর মেয়েকেও দলের নেতারা বাড়িতে ঢুকতে দেয়নি। এগুলো ভুলে গেলে চলবে না।’

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের