কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি :  ক্রমাগত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-রা। অত্যাধিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাঁদের। এবার কাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অসুস্থ বিএলও-র নাম অনিমেষ নন্দী।

জানা গিয়েছে, রবিবার কলকাতা পুরসভার ৩৪ নং ওয়ার্ডে ২০৫ নং পার্টে সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলছিল। সেখানেই আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান অনিমেষ নন্দী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তাঁকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। কম সময়ে অতিরিক্ত কাজের চাপে ক্ষোভে ফুঁসছেন বিএলওরা। রবিবার বৈঠকে বসেই আচমকা মাথা ঘুরে পড়ে যান অনিমেষ নন্দী। তাঁর সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

প্রসঙ্গত, রাজ্যে SIR আতঙ্কে বলি হয়েছেন ১৭ জনের বেশি মানুষ। প্রাণ গিয়েছে এক বুথ লেভেল অফিসারেরও। কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে BLO-র মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। পূর্ব বর্ধমানের মেমারিতে নমিতা হাঁসদা নামে এক বিএলও-র মৃত্যু হয়েছে এসআইআর-র কাজ শুরু পরেই। বর্ধমানের মেমারিতে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন BLO।

উল্লেখ্য, অনবরত চাপ দেওয়া হচ্ছে কাজ করার জন্য। অতিরিক্ত কাজের চাপে সমস্যায় পড়ছেন বিএলও-রা। অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ তুলে শনিবার শিলিগুড়ি থেকে হাওড়ায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। ক্রমশ অভিযোগের পারদ চড়ছে। কম সময়ের মধ্যে একাধিক কাজের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বিএলওদের। ফর্ম বিলি করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ, প্রশিক্ষণ, অনলাইনে ডেটা এন্ট্রি সব কাজেই একা হাতে করতে হচ্ছে তাঁদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা।

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের