SIR-এ নাজেহাল জনজীবন, নামের গেরোয় বেহালার সুব্রত হলেন সোনারপুরের বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের নাম, বাবার নাম, এপিক নম্বর, হবহু এক। আলাদা শুধু ছবি, বয়স আর ঠিকানা। নামের গেরোয় এখন বেজায় সমস্য়ায় পড়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রী।অভিযোগ, তাঁর এন্যুমারেশন ফর্ম চলে গিয়েছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রী নামে আরেক ভোটারের কাছে।

সুব্রত মিস্ত্রি সরকারি স্কুলে কাজ করেন। প্রতিটি ভোটে ডিউটিতে যান। তিনি দেখেন SIR-এর নতুন ফর্ম তাঁর বাড়িতে আসছেন না। পরবর্তীতে অনলাইনে দেখেন নিজের নাম দেখেন বেহালার সুব্রত। শুধু বদলে গিয়েছে বাড়ির ঠিকানা। বেহালা পূর্বের পরিবর্তে তিনি দেখেন সোনারপুর উত্তরের ভোটার হয়ে গিয়েছেন।

অভিযোগকারী সুব্রত মিস্ত্রী বলেছেন, “আমার কাছে SIR-এর ফর্ম আসেনি। আমি অনলাইনে চেক করতে দেখলাম আমার নামটা সোনারপুর উত্তরে চলে গেছে। আমি তো বেহালা পূর্বের ভোটার। তারপর শুনলাম আমার ফর্মটি নাকি অলরেডি সুব্রত মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছেন। BLO আমাকে জানালেন যে কোনও একটি গন্ডগোল হয়েছে। BLO নিজে কিন্তু আমার কাছে বলেছেন যে উনি (সোনারপুরের সুব্রত মিস্ত্রী) এক দালালের মাধ্যমে এই ভোটার কার্ডটি বানিয়েছেন। তিনি আগে তালদি থাকতেন। ওই সুব্রত একজন বাংলাদেশি।”

গোটা ঘটনায় এখন প্রবল চিন্তায় পড়েছেন বেহালার সুব্রত। অভিযোগকারী বলেন, “আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি। কী হবে কিছুই জানি না। প্রতি বছর আমি ভোটের ডিউটিতে যেতাম। সেই কারণে বুথে গিয়ে ভোট দিতে পারিনি। গতকাল আমি কমিশনে যাই। সেখানে আমাকে বলা হয় , আপনার নামটি সোনারপুর উত্তরে নথিভুক্ত হয়ে রয়েছে। আমরা এখান থেকে কিছু করতে পারব না। এবার তো আমি সত্যিই হয়রান হচ্ছি। কমিশন আমাকে সাহায্য করছে না। আমি থানায় গেছিলাম, তারাও আমাকে কোনও সাহায্য করছে না।”

সোনারপুর উত্তরের ভোটার সুব্রত মিস্ত্রী জানিয়েছেন তিনি ২০১৭ সালে এই কার্ড করেছেন। স্বীকার করে নিয়েছেন তাঁর জন্ম বাংলাদেশে, ছোটোবেলায় ভারতে চলে আসেন। গন্ডগোল যে হয়েছে, তা মেনে নিয়েছেন বিএলও সমীরণকুমার রায়। সব মিলিয়ে কীভাবে এই নাম-বিভ্রাটের ঝামেলা থেকে বেরোবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রীর।

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন অল্লু অর্জুন

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান