চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে বদল? খাড়্গের কাছে শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক কংগ্রেসে তৈরি হয়েছে বেশ কিছু সমস্যা। দক্ষিণের এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তাঁরই ঘনিষ্ঠ কিছু বিধায়ক। এই নিয়ে অনেক দূর এগিয়েছেন তাঁরা।  বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে গিয়ে ওই বিধায়করা এই দাবির কথা জানিয়ে আসেন। খাড়্গের সঙ্গে বিধায়কদের কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

কানাঘুঁষো আগেই চলছি। দলের বিধায়করা যে মুখ্যমন্ত্রীর প্রতি বিরূপ ম্মনোভাব প্রকাশ করছেন তাও শোনা যাচ্ছিল। বৃহস্পতিবারই জানা গিয়েছিল যে শিবকুমার ঘনিষ্ঠ প্রায় ১০ জন বিধায়ক দিল্লির দিকে রওনা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কর্নাটকের মন্ত্রী এন চালুভারায়াস্বামী। যদিও যার হয়ে সওয়াল করতে বিধায়কদের দিল্লি গমন সেই উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের দাবি তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তাঁকে কেউ কিছু জানাননি। তাছাড়া বর্তমানে শিবকুমারের শরীরও এখন মোটেই ভাল নয়। তাই কোনও দিকে মন দিতে পারছেন না। তবে এই ১০ বিধায়ক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের শিবিরের লোক বলেই খবর।  

অন্যদিকে তড়িঘড়ি সফর সূচি কাঁটছাট করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পরিস্থিতি যে খুব একটা অনুকূল নয় তা বেশ বুঝতে পারছেন তিনি। তাই বেঙ্গালুরু ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ। এদিকে সিদ্দারামাইয়ার শুক্র ও শনিবার কর্নাটকের মাইসোর এবং চামারাজনগরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

দুবছর আগে যখন বিপুল ভভোটে জয়ী হয়ে কর্নাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস তখন থেকেই দুদলে ভাগ হয়ে গিয়েছিল শিবির। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যদিও সকলেই একবাক্যে মেনে নিয়েছিলেন শিবকুমারের ভূমিকা ছাড়া কংগ্রেসের ক্ষমতায় ফেরা সম্ভব ছিল না।  আসার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল অন্যতম। তারপরেও ডিকে হন উপ মুখ্যমন্ত্রী,  মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া।

সিদ্দারামাইয়া পদে বসার পর থেকেই কর্নাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদে থাকবেন সিদ্দারামাইয়া। আড়াই বছর পর তাঁর স্থলাভিষিক্ত হবেন শিবকুমার। এদিকে মুখ্যমন্ত্রী পদে থাকার আড়াই বছর সদ্য পার করেছেন সিদ্দারামাইয়া। তারপরেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। যদিও সিদ্দারামাইয়া ইঙ্গিত দিয়েছেন তিনি সরতে রাজি নন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ