‘কয়েক দশক ধরে ভারতীয় সিনেমায় অনুপ্রেরণা জুগিয়েছেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর জল্পনা নয়! প্রয়াত হয়েছে বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র। সোমবার তাঁর মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর।  অভিনেতার মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে কিছু জানানো না হলেও মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে কিংবদন্তির পরিবারের পাশাপাশি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানকে দেখা গিয়েছে।  ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসার হয়েছে ভারতীয় সিনেমার একটি যুগের।

এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, ভ্রাতৃত্ববোধ, ভক্ত এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর একটি লম্বা পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।   আবেগঘন বার্তা দিয়েছেন  এদিন শ্মশানে মুখ ঢেকে যেতে দেখা যায় এশা দেওলকে। কিন্তু এখনও তিনি বা সানি, ববি দেওল ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কিছু জানান নি। সংবাদ সংস্থা আইএএনএস অনুসারে, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তাঁর মুম্বইয়ের বাড়িতে মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে অক্টোবরের শেষের দিকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল এক সপ্তাহ ভর্তি ছিলেন অভিনেতা। তখনই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে অভিনেতার স্ত্রী এবং মেয়ে গুঞ্জন উড়িয়ে বলেন, ধর্মেন্দ্র ভাল আছেন। এরপর হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার ১২ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় সিনেমা জগতের এক অধ্যায়। আগামী ৮ ডিসেম্বর তিনি ৯০ বছর বয়সে পা রাখতেন। কিন্তু তার আগেই সকলকে কাঁদিয়ে পৃথিবী ছাড়লেন কিংবদন্তি। সত্তরের দশকে বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনীত আইকনিক চলচ্চিত্র ‘শোলে’ এ বছরেই ৫০ বছর পূর্ণ করল। আর বছরের শেষেই সকলকে ছেড়ে চলে গেলেন কিংবদন্তি। তাঁর মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।  শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ