সিউড়ি শহরে অনির্দিষ্টকালের জন্য টোটো ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের সিউড়ি শহরে সোমবার থেকে শুরু হয়েছে টোটো ধর্মঘট। শহরের বুকে সোমবার থেকে চলছে না কোন টোটো(TOTO)। যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ট্রেন থেকে নেমে হেঁটে বাস স্ট্যান্ড পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে। বয়স্ক মানুষদের কষ্ট করে হাঁটতে হচ্ছে। টোটো চালকদের দাবি মাননীয়া মুখ্যমন্ত্রী এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি নিতে বলেছেন। কিন্তু তারপরেও তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ডিলাররা ১৪ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দাবি জানাচ্ছে।

যা তাদের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়ে আর.টি.ও এর সাথে যোগাযোগ করেও কোন সুরাহা পাননি। তারা এও জানান ২০২৪ সালে ৪২০ টাকা দিয়ে তারা সিউড়ি মিউনিসিপ্যালিটিতে(Siuri Municipality) রেজিস্ট্রেশন করেন। তাদের দাবি ,অবিলম্বে আর.টি.ও কে (RTO)এই বিষয়ে হস্তক্ষেপ করে মাননীয়া মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশমতো রেজিস্ট্রেশন হাজার টাকা দিয়েই করাতে হবে। জেলাশাসকের হস্তক্ষেপ ও দাবি করেন টোটো চালকরা। যতদিন না এই বিষয়ে কোন সুরাহা হচ্ছে ততদিন ধর্মঘট চলবে বলে জানান। এই ধর্মঘটে টোটো চালক এবং টোটো মালিকরা একসঙ্গে শামিল হয়েছেন।

এদিকে এই সমস্যা না মিটলে সিউড়ি (Siuri)শহরে টোটো চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন টোটো চালকরা। তাদের দাবি সিউড়ি শহর খুব ছোট। সেখানে দুবেলা টোটো চালিয়ে ৩০০ টাকার বেশি টোটো চালকদের রোজগার হয় না। ডিলারদের দাবি অনুযায়ী ১৪ থেকে ১৮ হাজার টাকা রেজিস্ট্রেশন ফিস বাবদ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় কোনমতেই।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি