ভিন রাজ্যে পালিয়েছিলেন প্রেমিকের সঙ্গে, শ্বশুরবাড়ি ফিরিয়ে আনার কিছুদিনের মধ্যেই উদ্ধার গৃহবধূর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের টানে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন গৃহবধূ। প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন ওড়িশা। তবে বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনে। ফিরিয়ে এনেও ধরে রাখা গেল না। শ্বশুরবাড়ি ফেরার কয়েক সপ্তাহ পরেই গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম অর্পিতা হালদার। কুলতলী থানার নাপিতখালি গ্রামের বাসিন্দা নন্দ হালদারের সঙ্গে বকুলতলা থানা এলাকায় অর্পিতার চার বছর আগে বিয়ে হয়েছিল। নন্দ এবং অর্পিতার দুটি ছোট সন্তানও রয়েছে। সম্প্রতি তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলেই অর্পিতার পরিবার সূত্রে জানা গিয়েছে। এই নিয়েই দম্পতির মধ্যে অশান্তি হত বলেও জানা যাচ্ছে। জানা গয়েছে স্বামী ও সন্তানদের ছেড়ে অর্পিতা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ওড়িশা।

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরেই অর্পিতার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন খোঁজ শুরু করে। বহু জায়গায় খোঁজাখুজির পর অবশেষে ওড়িশার একটি জায়গায় তার খোঁজা পাওয়া যায়। তারপর সেখান থেকে তাঁকে ফিরিয়ে আনা হয় কুলতলিতে। এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ি ফেরার পর মঙ্গলবার সকালে উদ্ধার হয় দেহ। শ্বশুরবাড়িতে নিজদের ঘরে মায়ের দেহ প্রথমে দেখতে পায় তার ছোট মেয়ে। তার চিৎকারে বাড়ির বাকি সদস্যরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে অর্পিতাকে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪