Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SSC নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসির নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। সব অভিযোগের সুরাহায় হাইকোর্টে যাওয়ার নির্দেশ। অযোগ্যরা যেন নতুন নিয়োগে কোনওভাবেই জায়গা না পায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি-র নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট।

এসএসসি সংক্রান্ত প্রায় ৪৬টি মামলা বুধবার উঠেছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেই মামলা শোনার পরেই বেঞ্চ জানিয়ে দিয়েছে, সমস্ত মামলা শোনা হবে হাইকোর্টে। কারণ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই সংক্রান্ত শুনানি শুরু করে দিয়েছেন, তাই সব মামলা সেখানেই শোনা হোক। যাতে কোনও অযোগ্য চাকরি প্রার্থী জায়গা না পায়, তার জন্য মামলাটি শোনা হচ্ছিল। কিন্তু হাইকোর্ট যেহেতু এই সংক্রান্ত মামলা দেখছে, তাই সেখানেই মামলাগুলো সব শোনা হোক।

এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসকল অযোগ্য়দের নাম নেওয়া হয়েছে, তাঁদের বিস্তারিত তালিকা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কোনওভাবেই কোনও অযোগ্যদের জায়গা দেওয়া হবে না। অভিযোগ উঠছিল, শারিরীক ভাবে প্রতিবন্ধকতা রয়েছে, এমন কিছু প্রার্থীকে সুযোগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু এদিন আরও একবার সুপ্রিমকোর্ট স্পষ্ট করে দিয়েছে কোনও অযোগ্যকে চাকরি দেওয়া হবে না।

সুপ্রিম কোর্টের জানায়, পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে বলা হয়নি। বলা হয়েছিল একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারে। রাজ‍্য পুরানোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নিয়েছে। তখন সবটাই তারা বুঝবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়ে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। এবার থেকে নিয়োগ সংক্রান্ত এই সকল মামলা শোনা হবে হাইকোর্টে। একটি বিষয়ে সব মামলা এক জায়গাতেই শোনার কথা বলা হয়েছে। অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত।

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন