চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে এল 7300 প্রো প্রসেসর সহ Nothing Phone 3a Lite, কত দাম জানুন

নিজস্ব প্রতিনিধি : এখন প্রত্যেকের হাতে হাতে স্মার্ট ফোন। এই ফোন ছাড়া এখন চলাই দুষ্কর হয়ে গিয়েছে। সমস্ত কাজেই এখন স্মার্টফোনই দরকার। মোবাইল সংস্থাগুলো এখন তাই প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। সস্তায় বিক্রি হচ্ছে ফোন।ভারতের বাজারে এসেছে ব্রিটিশ টেক ব্র্যান্ড নাথিং-র নয়া প্রজন্মের ফোন। চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে এসেছে Nothing Phone 3। এবার সংস্থাটি তাঁর নয়া প্রজন্মের ফোন বাজারে এনেছে। নতুন ফোনটি Nothing Phone 3a Lite। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট এবং ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি রয়েছে।

ফিচার হিসেবে দেখা গিয়েছে, এই ফোনে ৩ হাজার নিট পিক এইচডিআর এবং ১৩০০ নিট আউটডোর ব্রাইটনেস রয়েছে। এই ফোনে 6.77-ইঞ্চির AMOLED  ডিসপ্লে রয়েছে। পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে ৫ হাজার mAh ব্যাটারি আছে। প্রসেসর হিসেবে নাথিং ফোন 3এ লাইট ফোনে MediaTek Dimensity 7300 Pro চিপসেটে কাজ করে যা TSMC’s 4 nm প্রসেসে তৈরি। স্মার্টফোনে নাথিং ফোন ২ তে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 এর তুলনায় একটি আপগ্রেড আছে। নতুন ফোনে দুর্দান্ত ক্যামেরা হার্ডওয়্যার এবং AI ভিত্তিক সফটওয়্যার ফিচার আছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

জল এবং ধুলো থেকে ফোনকে সুরক্ষিত রাখতে  IP54 রেটিং দেওয়া হবে। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। কালো, সাদা এবং নীল রঙের হবে সেই ফোন। এই ফোনের ৮জিবি+১২৮ জিবি মডেলের দাম ২০,৯৯৯টাকা। পাশাপাশি ৮জিবি+২৫৬ জিবির দাম ২২,৯৯৯ টাকা। ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে আরও ১ হাজার টাকা কমে পাওয়া যাবে। আগামী ৫ ডিসেম্বর থেকে ই কমার্স সাইট ফ্লিপকার্ট, বিজয় সেলস, ক্রোমা ও রিটেল স্টোর থেকে কেনা যাবে ফোনটি।

 

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ