Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SIR-র কাজের মধ্যেই বুকে চাপ, মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু BLO-র

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গ্রাম : রাজ্যের ফের মৃত্যু আরও এক বিএলও-র। এসআইআর কাজ করার সময় হঠাৎ বুকে চাপ অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রামের বিএলও জাকির হোসেনের।

জানা গিয়েছে, দীঘা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন জাকির হোসেন। ঝিল্লি অঞ্চলের ১৪ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। বিগত কয়েকদিন ধরেই স্কুলের কাজ করার পাশাপাশি এসআইআরের কাজ করছিলেন জাকির হোসেন। বৃহস্পতিবার হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।  সারাদিন কাজের পরে বাড়িতে ফিরে ফর্ম ডিজিটাইজ করার কাজ করতেন তিনি। প্রতিদিনের দৌড়ঝাঁপ সহ্য হয়নি। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। মৃত্যু হয়েছে তাঁর। এরপরেই পরিবারের অভিযোগ, টানা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানসিক ও শারিরীকভাবে চাপ বাড়ছিল। সেটা নিতে পারছিলেন না। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে এসআিার চালু হওয়ার পর থেকে আতঙ্কে প্রায় ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। কেউ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। পাশাপাশি কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলওরা। কেউ কেউ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আবার কেউ কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট চারজন বিএলও-র মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্ধমানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক মহিলা বিএলও-র মৃত্যু হয়েছিল। পরে মালবাজার ও নদিয়ায় দুই বিএলও আত্মঘাতী হন। এবার মুর্শিদাবাদে। পাশাপাশি একাধিক বিএলও অসুস্থও হয়ে পড়েছেন।

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৮

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি