স্বামীকে কুপিয়ে খুন করে গ্রেফতার স্ত্রী, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ সালালপুর : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীয়ের হাতে খুন স্বামী। শনিবার রাতে বাড়িতে ঢোকার সময় স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজিৎ সরকার (Biswajit Sarker) (৩১)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, বিশ্বজিৎ সরকার ও পম্পা রায় সরকার ভালবেসে বিয়ে করেছিলেন ৬ বছর আগে। এই দম্পতির একটি ৪ বছরের কন্যা সন্তানও রয়েছে। পেশায় টোলপ্লাজার কর্মী বিশ্বজিৎ। শনিবার রাতে কাজের শেষে বাড়িতে এসেছিলেন বিশ্বজিৎ সরকার। বাড়িতে ঢোকার সময় তাঁকে বাধা দেয় স্ত্রী পম্পা। আচমকা একটি ছুরি নিয়ে হামলা চালায় স্বামীর ওপরে। সেখানেই লুটিয়ে পড়েন বিশ্বজিৎ। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই বিশ্বজিৎ সরকারকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তার মৃত্যু হয় বলে খবর। এদিকে এই ঘটনার তদন্তে নেমে বামনগোলা থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে।

আরও পড়ুন-মর্মান্তিক! বাবা-মায়ের অশান্তির বলি ৩ মাসের শিশু, হাওড়া চাঞ্চল্য

স্থানীয়রা জানিয়েছে, স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ টের পাওয়া যেত। অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কেন এই ঘটনা ঘটানো হল, এর পিছনে শুধু দাম্পত্য কলহ নাকি অন্য কারণ রয়েছে, জানার চেষ্টা করা হচ্ছে। পম্পা রায় সরকারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের পরে ঘরেই ছিল পম্পা। পালানোর চেষ্টাও করেনি বলে জানা গিয়েছে। হঠাৎ করে কেন এই ধরনের কাজ তিনি করলেন কেউ বুঝে উঠতে পারেননি তিনি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে