রাঁচিতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটিতে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা ভারতের। বর্তমানে এখন তাদের মনোযোগ ওডিআই সিরিজের দিকে। তবে এবারেও ভাগ্য সহায় হল না ভারতের। রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে টসে হেরেছেন অধিনায়ক কেএল রাহুল। অন্যদিকে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করতে নামছে ভারত।

রবিবার রাঁচিতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে অন্তর্ভুক্ত করেছে। রয়েছেন রোহিত শর্মাও। তার পাশাপাশি, ঋতুরাজ গায়কোয়াড়ও প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছেন। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় পেস ডিপার্টমেন্ট সামলাবেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। দলে নেই পন্থ। ওয়ানডে দলে ফেরার জন্য আরেকটি সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ঋষভ পন্থকে । অন্যদিকে, প্রোটিয়ারা তাদের অধিনায়ক টেম্বা বাভুমা এবং স্পিনার কেশব মহারাজকে বিশ্রাম দিয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইট ওয়াশের মুখোমুখি হওয়ার এই সিরিজে ময়দানে নামছে ভারত।

আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নিচ্ছেন রাসেল, কেকেআরের ফিরছেন অন্য ভূমিকায়

অধিনায়ক শুভমান গিলের ঘাড়ের চোটের কারণে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। তিনি টসের পর বলেন, “আমরাও প্রথমে বোলিং করতাম। প্রস্তুতি ভালো হয়েছে, এবং অনেক খেলোয়াড় ফিরে আসায় শক্তিও আছে। আমরা মাঝখানে নিজেদের উপভোগ করতে চাই। আলোচনাটা এমনই ছিল — ওয়ানডে দলে আমাদের প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। খুব ভালো দলের বিরুদ্ধে আমাদের দক্ষতাকে চ্যালেঞ্জ করার এটি একটি দুর্দান্ত সুযোগ। আজ আমাদের জন্য রয়েছে তিনজন স্পিনার এবং তিনজন দ্রুতগতির বোলার।”

দুই দলে কারা খেলবেন…

ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (উইকেট কিপার/অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, প্রসিধ কৃষ্ণ।

দক্ষিণ আফ্রিকা (প্লেয়িং ইলেভেন): রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উইকেট কিপার), এইডেন মার্করাম (অধিনায়ক), ম্যাথু ব্রেটজকে, টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, প্রেনেলান সুব্রায়েন, নান্দ্রে বার্গার, ওটনিল বার্টম্যান।

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার