আইপিএল থেকে অবসর নিচ্ছেন রাসেল, কেকেআরের ফিরছেন অন্য ভূমিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের আইপিএল নিলামের অন্যতম আকর্ষণ হিসেবে আন্দ্রে রাসেলকে দেখতে চেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তাঁর দেখা মেলেনি। তিনিই এবার ভাঙলেন সকলের হৃদয়। ক্যারিবীয় এই দাপুটে ব্যাটসম্যান আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটে সক্রিয় থাকবেন এবং অভিষেক নায়ারের অধীনে নতুন মরশুমে কেকেআরের সাপোর্ট স্টাফের অংশ হবেন। কেকেআরের প্রথম ‘পাওয়ার কোচ’ হিসেবে ফিরছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে আইপিএল থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ১২ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাটিয়েছেন। তিনি দুটি আইপিএলর শিরোপা জিতেছেন। তিনি খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানালেন বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফে ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দেবেন। রাসেলকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, “হ্যালো কেকেআর ভক্তরা! আমি আজ এখানে এসেছি, আপনাদের জানাতে যে আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনও বিশ্বের বিভিন্ন লীগে এবং অন্যান্য সমস্ত কেকেআর ফ্র্যাঞ্চাইজির জন্য সক্রিয়ভাবে খেলব। আমার কিছু অসাধারণ সময় এবং দুর্দান্ত স্মৃতি ছিল (আইপিএলে), ছক্কা মারা, খেলা জেতা, এমভিপি পাওয়া…”

 

View this post on Instagram

 

A post shared by Andre Russell🇯🇲 Dre Russ.🏏 (@ar12russell)

২০১২ সাল থেকে রাসেল আইপিএলে নিয়মিত খেলছেন, প্রথমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয় এবং অধিনায়ক গৌতম গম্ভীরের অধীনে প্রথম আইপিএল শিরোপা জিতে নেন। ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় মোট ১৪০টি আইপিএল ম্যাচ খেলেছেন, ১৭৪.১৭ স্ট্রাইক রেটে ২৬৫১ রান করেছেন। আইপিএল ক্যারিয়ারে তিনি ২২৩টি ছক্কা মেরেছেন। লিগের ইতিহাসে তার স্থান সপ্তমে। রাসেল সোশ্যাল মিডিয়ায় জানয়েছেন কেকেআরের সঙ্গে তার বন্ধনই তার সিদ্ধান্তকে উৎসাহিত করেছে। তাঁকে আরও বলতে শোনা যায়, “আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান, তখন নিজেকে বিভিন্ন জার্সি (অন্যান্য দলের) পরে ফটোশপ করা দেখতে পান। বেগুনি এবং সোনালী ছাড়া অন্য কোনও রঙে নিজেকে দেখতে আমার অদ্ভুত লাগত এবং এই চিন্তাগুলি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যা আমাকে কয়েক রাত ঘুমহীন করে তুলেছিল।”

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ