এই মুহূর্তে

বিয়েবাড়ি হোক বা পার্টি, চোখের মেকাপে সকলের কাছে হয়ে উঠুন আকর্ষণীয়

নিজস্ব প্রতিনিধি: এখন বিয়েবাড়ির মরশুম সঙ্গে শীতের পার্টি লেগেই রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে কোথাও না কোথাও রয়েছে নেমতন্ন। অফিস কাজ সামনে বিয়েবাড়ির জন্য কখন সাজবেন ভেবেই উঠতে পারছেন না। বলা ভালো হাতে সময় নেই একেবারেই। তবে সামান্য কিছু উপায়ে সাজলেই দেখাবে সুন্দর। মুখের মধ্যে অন্যতম আকর্ষণের বিন্দু হল চোখ। এই চোখকে সুন্দর করে আঁকলেই বিয়েবাড়ির অনেকটা সাজ পূর্ণ হয়। ছোট চোখ মেকাপের দ্বারা বড় করলেই কেল্লা ফতে। কীভাবে সুন্দর করে নিখুঁত করে করবেন চোখেরমেকাপ রইল টিপস।

ভ্রূ: ভ্রূ এবং আঁখি পল্লব চোখের মেকআপের সঙ্গে জড়িত । সঠিক ভাবে ভ্রূ প্লাক করলে চোখ দেখায় সুন্দর। চোখের মেকআপের আগে চোখ বড় দেখাতে ভ্রূ সুন্দর করে প্লাক করে নিন।

কাজলের রং: চোখের নীচের দিকে যে অংশে কাজল ব্যবহার দেন তার ভিতরের দিকে কালো কাজলের পরিবর্তে ন্যুড রঙের কাজল ব্যবহার করুন। এতে চোখ বড় দেখাবে।

কনসিলার: চোখের নীচে বা উপরে কালি থাকলে চোখ বসা মনে হয়। তাই সেই খুঁত ঢাকতে প্রথমেই কনসিলার দিয়ে চোখের উপর এবং নীচের অংশটি ঢাকুন। তারপর অল্প লুজ পাউডার ব্যবহার করুন।

আইশ্যাডো: শিমারি এবং হালকা আইশ্যাডো বিশেষত ন্যুড শেডের আইশ্যাডোর ব্যবহার করুন। এতে ছোট চোখ বড় দেখায়। চোখের উপরের পাতার মাঝের অংশে হালকা উজ্জ্বল রঙের আইশ্যাডো ব্যবহার করুন।

চোখের কোণ হাইলাইট : চোখের ইনার কর্নারে শিমারি হাইলাইটার লাগান। এটি চোখ বড় দেখাবে।

ক্রিজ ডিফাইন: চোখ যদি বেশি বড় দেখাতে চান তাহলে ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে চোখের ভাঁজ) ভালোভাবে গাঢ় করে নিন।

আরও পড়ুন: গিনেস বুকে নাম লিখিয়ে তাক লাগাল এই রোবট! তার কীর্তি শুনলে চমকে যাবেন

আঁখিপল্লব: আঁখিপল্লব বাঁকিয়ে নিলেও চোখ বড় দেখায় তাই মাস্কারা ব্যবহার করুন। আঁখিপল্লব বড় না হলে আইল্যাশ লাগান। তারপর মাস্কারা ব্যবহার করার পর কার্লার দিয়ে কার্ল করে নিন।

আইলাইনার: চোখের উপরের পাতায় আইলাইনার বা ল্যাশলাইন থেকে সামান্য বাইরে টেনে আইলাইনার লাগালে চোখ লম্বাটে ও বড় দাখায়। গাঢ় কালো নয়, বাদামী, খয়েরি রঙের আইলাইনার বেছে নিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

বয়স ৪০ বছর পেরিয়েছে? সুস্থ থাকতে এই পরীক্ষাগুলো করিয়েছেন?

কম সময়ে তৈরি ঝটপট ওটস কাটলেট, জানুন সহজ রেসিপি

শরীরে রক্তের ঘাটতি? রোজ এক গ্লাস ‘লাল’ জুসেই দূর অ্যানিমিয়া

রেড–গ্রিন নয়, ডেটিংয়ে নতুন সঙ্কেত ‘বেইজ’ ও ‘পিঙ্ক’ ফ্ল্যাগ! কেন মজেছে Gen Z?

মাত্র কয়েকটি নিয়ম মানলেই ইন্ডাকশনে হবে নিখুঁত ফুলকো রুটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ