পথ দুর্ঘটনায় আহতদের কাছে দেড় ঘন্টা দেরিতে এল অ্যাম্বুলেন্স, ক্ষোভে ফেটে পড়লেন দিশার দিদি

দিন দুয়েক আগে মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে প্রচুর হতাহতের খবর পাওয়া গিয়েছিল। সেদিন বেঁচে যাওয়াদের সাহায্যের জন্যে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে প্রচুর হতাহতের খবর পাওয়া গিয়েছিল। সেদিন বেঁচে যাওয়াদের সাহায্যের জন্যে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। তিনি তড়িঘড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সময়মতো সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছয়নি। যে কারণে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। এবার এই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন খুশবু পাটানি। পাশাপাশি তিনি জরুরি পরিষেবাগুলির সময়োপ যোগী প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন!

খুশবুর ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, গত রবিবার (৩০ নভেম্বর) মোরাদাবাদ রামপুর হাইওয়েতে একটি ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তখনই তিনি দুর্ঘটনার ধ্বংসাত্মক দৃশ্য দেখতে পান এবং গাড়ি থামিয়ে দেন। দেখতে পান গুরুতর আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এরপর তিনি দুর্ঘটনার পরের একটি দৃশ্যের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন। এবং বলেন যে, এক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। এবং কোনও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়নি। এরপর তিনি কয়েকজনের সহায়তায় রাস্তা থেকে হতাহতদের মৃতদেহগুলিকে সরিয়ে নিতে সক্ষম হন। এবং কোনও জরুরি যানবাহন না আসায়, খুশবু নিজেই অটোর ব্যবস্থা করেন এবং চার থেকে পাঁচজন জীবিতকে হাসপাতালে পৌঁছে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

তিনি পোস্টে আরও বলেছিলেন যে, দুর্ঘটনার প্রায় দেড় ঘন্টা পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছিল। কোনও প্রত্যক্ষদর্শী পথচারীরাও এগিয়ে আসেনি, তাঁরা আহতদের সাহায্য করার পরিবর্তে উল্টে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। ঘটনার দিন একটি রোডওয়েজ বাস টেম্পোকে ধাক্কা দেওয়ার পর ঘটনাটি ঘটে। যেখানে একটি পরিবার ছিলেন, যাঁরা বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে, পরিবারের সকলে মারা যান। আর আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ঘাতক বাসের চালক পালিয়ে যান।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের