আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

নিজস্ব প্রতিনিধি: একবার দেখা যাচ্ছে বিমানবন্দরে, আবার কখনও দেখা যাচ্ছে স্বামী প্রেমানন্দ মহারাজের কাছে, ঠিক কী করতে চাইছেন পলাশ মুচ্ছল? তবে কী স্মৃতির সঙ্গে প্রতারণা করার জন্যে পলাশ অনুতপ্ত? সংশয়ে ভক্তরা! গত ২৩ নভেম্বর বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধনার সঙ্গে বিয়ে ভাঙার পর থেকেই আলোচনায় আছেন সুরকার- গায়ক পলাশ। ২০১৯ থেকে স্মৃতির সঙ্গে তাঁর প্রেম। অবশেষে ৬ বছরের সম্পর্ককে পূর্ণতা দিতে চেয়েছিলেন স্মৃতি। কিন্তু নিমেষেই সব ওলট পালট হয়ে যায়। কারণ বিয়ের দিন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন খেলোয়াড়ের বাবা শ্রীনিবাস মান্ধানা। তার কিছুদিন পরেই ভাইরাল লক্ষণ এবং অ্যাসিডিটির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন পলাশ।

তাঁদের বিয়ে স্থগিত হওয়ার পর, পলাশের বিরুদ্ধে স্মৃতিকে প্রতারণার অভিযোগ ওঠে। ভাইরাল হয়, মেরি ডি’কোস্টা নামে একজন কোরিওগ্রাফারের সঙ্গে তাঁর অশ্লীল চ্যাটের স্ক্রিনশট। এছাড়াও আরও দুইজন নৃত্যশিল্পীর সঙ্গে পলাশের চ্যাট স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁদের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন মান্ধানা পরিবার। পাশাপাশি ইনস্টাগ্রামে বিয়ে নিয়ে সমস্ত পোস্ট মুছে ফেলেন স্মৃতি। পলাশকে আনফলো করেন তাঁর দাদা। যদিও এই বিতর্ক নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। বিয়ে ভাঙার পরেই নিজেকে গৃহবন্দি করেছেন স্মৃতি। অন্যদিকে বিতর্ক মাথায় নিয়েই হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন পলাশ। দিন কয়েক আগেই তাঁকে তাঁর পরিবারের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। এবার তাঁকে উত্তরপ্রদেশের বৃন্দাবন ধামে বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গেল। ভিড়ের মধ্যে পলাশকে মুখোশ দিয়ে মুখ ঢেকে থাকতে দেখা গিয়েছে। কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

 

যেখানে তাঁকে ধৈর্য ধরে প্রেমানন্দ মহারাজের কথা শুনতে দেখা গিয়েছে। শ্রদ্ধার সঙ্গে হাত জোড় করতেও দেখা গিয়েছে। সম্প্রতি, আবার স্মৃতির সঙ্গে তাঁর বিয়ের নতুন তারিখ ভাইরাল হয়েছে। সূত্রের খবর, পলাশ নাকি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর তাঁরা বিয়ে করবেন। ইতিমধ্যেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটারের ভাই শ্রাবণ এই গুজব উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন এখনও তাঁদের বিয়ে স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পলাশকে আধ্যাত্মিক আশ্রমে দেখা গেল। সত্যি কী চাইছেন পলাশ, সেটা বোঝা বড়ই মুশকিল!

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ