প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সেতারে এক প্রসিদ্ধ নাম অনুষ্কা শঙ্কর। বাবা রবি শঙ্করের পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি। একাধিকবার গ্র্যামিতে মনোনীত হয়েছিলেন তিনি। সম্প্রতি ফ্লাইটে যাওয়ার সময় তাঁর সেতার ক্ষতিগ্রস্ত হয়। আর তাতে বেজায় চটেছেন অনুষ্কা । সেতার শিল্পী প্রকাশ্যে এয়ার ইন্ডিয়ার সমালোচনা করেছেন। তাঁর দাবি, এয়ার ইন্ডিয়া তাঁর কাছ থেকে হ্যান্ডলিং ফি নিয়েছিল। তারপরেও তাদের অসাবধানতায় ক্ষতিগ্রস্ত হয় তাঁর প্রাণাধিক প্রিয় সেতার। এয়ার ইন্ডিয়ার মতো এমন নামী সংস্থার এমন দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ তিনি।

প্রয়াত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর বুধবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে এয়ার ইন্ডিয়ার প্রতি ক্ষোভ উগড়ে দেন। তিনি দাবি করেন যে তাঁর সেতারটি ফ্লাইটে নিয়ে যাওয়ার সময় নষ্ট হয়েছে। আর তা হয়েছে এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায়। ভাঙা সেতারের একটি ভিডিও শেয়ার করে অনুষ্কা শঙ্কর তাঁর সাম্প্রতিক ভ্রমণ অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দিয়ে বিমান সংস্থার অসতর্কতার সমালোচনা করেছেন।

ভিডিওতে অনুষ্কা বলেছেন, “প্রথমে, আমি আমার সেতারের দিকে তাকিয়েছিলাম। যখন আমি সুর তোলার চেষ্টা করলাম তখন আমার মনে হল আমি যেন সেতার বাজাতেই ভুলে গেছি। অনেক দিন পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চড়লাম। ভেবেছিলাম ভারত তো সুরসাধনার দেশ, তাই সেতার ঠিক থাকবে। ১৫-১৭ বছরের মধ্যে এই প্রথম আমার সেতার নষ্ট হল।” তারপর ভিডিওতে সেতারের ভাঙা অংশ দেখিয়ে অনুষ্কা শঙ্কর প্রকাশ্যে এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করেন, “আপনারা এটা কিভাবে করতে পারলেন? সেতার রাখার জন্য আমার বিশেষ কেস রয়েছে, আপনারা হ্যান্ডলিং ফি নেন, তারপরেও এটা কীভাবে সম্ভব হল?” এদিন রবি কন্যা স্পষ্ট জানিয়েছেন, অন্যান্য বহু সংস্থার বিমানে হাজার হাজার কিলোমিটার তিনি উড়ে গিয়েছেন। কোনওদিন কোনও কিছু হয়নি।

গত নভেম্বরে অনুষ্কা তাঁর “চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইট” এর জন্য একাধিক গ্র্যামি মনোনয়ন পান। অন্য দুই শিল্পী আলম খান এবং সারথি করওয়ারের সঙ্গে তৈরি এই প্রোজেক্টটি সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর