Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘাসফুলের জার্সি গলাবেন জয়! বক্সীর সঙ্গে বৈঠক

বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। বিগত কিছুদিন ধরেই বিজেপি নেতা ও দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। বিগত কিছুদিন ধরেই বিজেপি নেতা ও দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন টলিপাড়ার এই অভিনেতা। দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও উত্তর পান নি তিনি। বিজেপি মুখ ফিরিয়েছে তাঁর থেকে। তাই এবার বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা জয়। সূত্রের খবর, শনিবার বিকেলেই তৃণমূলে পাকাপাকি ভাবে নাম লেখাবেন টলিপাড়ার এই অভিনেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত মিলেছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

জয় বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার অন্যান্য অভিনেতাদের মত নয়। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৪-এর আগে থেকেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন ‘হীরক জয়ন্তি’ খ্যাত অভিনেতা। যদিও তাঁর প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দু’বারের কাউন্সিলর। স্বামী বিজেপিতে নাম লেখালেও তৃণমূলেই ছিলেন অনন্যা। এবার জয় নিজেও বিজেপির জার্সি খুলে রেখে তৃণমূলে ভিড়তে চলেছেন বলে সূত্রের খবর। অভিনেতা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিজেপির পুরানো কর্মী হয়েও ক্রমশ অপমানিত ও কোণঠাসা হচ্ছেন তিনি। তাই আর সেই দলে থাকার মানেই নেই। এমনিতেই দীর্ঘদিন ধরেই অসুস্থ, শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করেও সাহায্য মেলেনি। চূড়ান্ত অবহেলিত হতে হতেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জয়। ২০১৭ সালে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয় তাঁকে। কিন্তু ২০২১-এর নির্বাচনের আগে সেই পদ কেড়ে নিয়ে দেওয়া হয় দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

এরপর থেকেই বেসুরো বাজছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধ একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানা গিয়েছে, শনিবার বিকেলেই বিধাননগরে সুব্রত বক্সীর সঙ্গে দেখা করার কথা জয় বন্দ্যোপাধ্যায়ের। তবে এদিন দলে যোগ দেবেন কিনা সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। 

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের