রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা পুতিনকে, রাজঘাটে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি ভবনে পুতিন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য রাইসিনা হিলসে যান রাশিয়ার প্রেসিডেন্ট। ভারত অতিথি দেবঃ ভবঃ নীতিতে বিশ্বাসী। তাই রাষ্ট্রপতি ভবনে ভ্লাদিমির পুতিনকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। জাতীয় সঙ্গীত জন গণ মন‘র সূরের মূর্ছনায় স্বাগত জানানো হল অতিথিকে। পুতিনের সঙ্গে এদিন রাইসিনা হিলসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছেন আরও উচ্চপদস্থ ব্যক্তিত্বরা। গার্ড অফ অনার দেওয়ার পর পুতিন যান রাজঘাটে। সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধি। শুক্রবার সকালে রাজঘাটে গিয়ে গান্ধিজীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।   

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সাধারণত বিদেশ থেকে কোনও অতিথি ভারতে এলে তাঁকে স্বাগত জানাতে যান বিদেশমন্ত্রকের কোনও ব্যক্তিত্ব। এক্ষেত্রে সেই নিয়ম ভেঙেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি নিজে গিয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। বিমান থেকে নেমে দুই দেশের দুই নেতা এসেছেনও একই গাড়িতে, যা সাধারণত নিয়ম বিরুদ্ধ। বন্ধুকে আপন করে নিতে প্রধানমন্ত্রী মোদি যে কোনও কসুর রাখছেন না তা বলাই বাহুল্য। চলতি সফরে ভারতের সঙ্গে বেশ কিছু কূটনৈতিক চুক্তি সাক্ষর করার কথা রয়েছে রুশ রাষ্ট্রপ্রধানের।

৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা জানা গিয়েছিল ২৮ নভেম্বর। ক্রেমলিনের পক্ষ থেকে এই খবর প্রথম দেয় রাশিয়ার সংবাদমাধ্যম। ভারতের বিদেশ মন্ত্রকও পরে একই ঘোষণা করে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৪-৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে সফররত থাকবেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে এসেছেন রুশ রাষ্ট্রপতি। রুশ তেল কেনার ‘অপরাধে‘ মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ভারতের উপর। গত কয়েক মাসে তাই ভারত ও রাশিয়া আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। এর আগে, গত আগস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের সময় পুতিনের আসন্ন ভারত সফরের ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময়ে তারিখ চূড়ান্ত করা হয়নি। পরে জানানো হয় ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফর করবেন পুতিন।  

প্রধানমন্ত্রী মোদি এবং পুতিন মাঝে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় চিনে দেখা করেছিলেন। পরবর্তীকালে লিমোজিনে এক ঘন্টাব্যাপী আলোচনাও চলেছিলেন। ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ রোজগারের জন্য ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে দায়ী করেছিলেন। তারপরেই বিপুল পরিমাণ শুল্ক আরোপিত হয়েছিল। চলতি সফরে পুতিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রাশিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। রুশ রাষ্ট্রপতির সম্মানে ভোজের আয়োজনও করা হয়েছে।

পুতিনের এই সফর ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা, কৌশলগত অংশীদারিত্বে জোরদার করার জন্য যথাযথ পন্থা নির্ধারণ, বিভিন্ন বিশ্বজনীন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের শুরুতে রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী নিকোলাই পাত্রুশেভ দিল্লিতে পুতিনের সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তখনই বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি রুশ রাষ্ট্রপতিকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী। 

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের