মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে চলা মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছেড়েছে। 

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখন উত্তাল হয়ে রয়েছে বাংলা। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদ নির্মাণে আর কোনও বাধা নেই, বরং এই বিষয়টি রাজ্য সরকার দেখবে। তাই আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দেওয়া এই রায় সামনে আসার পর উত্তেজনার পারদ ছড়িয়েছে। সেই সঙ্গে রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।

শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের শুনানির সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর ফলে সম্প্রীতি নষ্ট হতে পারে । তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে দরকার। রাজ্যের পক্ষ থেকে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি। টহল দিচ্ছে বাহিনী। কেন্দ্রের দাবি ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তিনি এও জানিয়েছিলেন, মসজিদ নির্মাণের জন্য জমি তৈরি আছে। এরপর থেকেই শাসক দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। গতকাল হুমায়ুনকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়।

নাম না করে বহরমপুরের সভা থেকে ভরতপুরের বিধায়ককে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটি ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। না হলে বাকিগুলো পচে যায়। সরিয়ে দিলে দেশ, রাজ্য সবই চলবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে, ওরা আসলে দেশের শত্রু। নির্বাচনের দুমাস আগে থেকে এই সকল রাজনীতি করে ওরা।”

শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের এই প্রস্তাব যে সংবিধান বিরোধী তা জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী। অবশেষে এই মামলারই রায় ঘোষণা হল শুক্রবার। শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল বাবরি মামলায় হস্তক্ষেপ করবে না।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ