নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, আহত আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি নানুর: তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন। আরো তিনজন গুরুতর আহত। আহতদের মঙ্গলকোট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত তৃণমূলের বুথ সভাপতি(TMC Booth President) নাম রাসবিহারী সর্দার(Rashbehari Sardar)। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে পুলিশ। কেন পিটিয়ে তৃণমূল বুথ সভাপতি কে খুন করা হলো এই ঘটনার পেছনে ষড়যন্ত্র নাকি অন্য কোন শত্রুতা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় ফের সক্রিয় হয়ে উঠল এনআইএ। সোমবার থেকে ময়নায় ক্যাম্প করেছে কেন্দ্রীয় এজেন্সির অফিসার কর্মীরা। বুধবার বাচ্চা পঞ্চায়েতের গোড়ামহাল গ্রামের তৃণমূল কর্মী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে এনআইএ। জানা গেছে ওই তৃণমূল কর্মী পিংলায় আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএস এখানে হানা দিয়ে বুদ্ধদেবকে গ্রেফতার করে।

এই খুনের ঘটনায় মোট ১৭ জন তৃণমূল নেতা- কর্মী গ্রেফতার। বাকি আরো বেশ কয়েকজন পলাতক রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ(NIA)। এই খুনের ঘটনার পর গত ১৯ এপ্রিল বাচ্চা পঞ্চায়েতের চার তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে হুলিয়া জারি করে নোটিশ সাঁটিয়ে দিয়েছিল এনআইএ।পলাতকদের সন্ধান পেতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। বিভিন্ন সূত্র ধরে তাদের ধরতে মরিয়া কেন্দ্রীয় এজেন্সি।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?