শনিবার দুপুর দেড়টা থেকে ১২ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ, যানবাহন ঘোরানো হচ্ছে পলাশি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: বেলডাঙায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে জাতীয় সড়ক সচল রাখা চ্যালেঞ্জ ছিল রাজ্য প্রশাসনের কাছে। সকাল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে এগারোটার পর থেকে ধীরে ধীরে যানজট শুরু হয়। দুপুর দেড়টার পর থেকে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়, বেলডাঙা ও রেজিনগর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে(National High Way)। বেলডাঙার বরুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়। কলকাতা মুখে যান চলাচল শনিবার দুপুর দেড়টার পর থেকে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এদিকে হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানকে ঘিরে যান চলাচল যাতে ব্যাহত না হয় এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য প্রায় চারশো ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) লাগানো হয়েছে। ৩০০০ পুলিশ ফোর্স শনিবার সকাল থেকে তাই নামে। কেন্দ্রীয় বাহিনীর ১৯ কোম্পানি ফোর্সকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পয়েন্টে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে।

এদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যেখানে মূল মঞ্চ করে এই অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে জাতীয় সড়ক ৪০০ মিটার দূরে। তাই মাথায় ইট নিয়ে বহু মানুষ হেঁটে ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন। বহু মানুষ বিভিন্ন যানবাহনে করে ওই সভায় যোগ দেন। শুক্রবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেছিলেন, তার অনুষ্ঠানে এত বেশি মানুষের সমাগম হবে যে স্তব্ধ হয়ে যাবে বহরমপুর থেকে বেলডাঙা সব এলাকা। তিনি আগাম প্রশাসনকেই ইমেইল করে জানিয়েছেন। যাতে নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল নিয়ে ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। এদিকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় একাধিক গাড়িকে পলাশী থেকে ঘুর পথে চলাচল করানো হচ্ছে।

কিন্তু তারপরেও হাজার হাজার গাড়ির যানজটে স্তব্ধ ১২ নম্বর জাতীয় সড়ক। একপ্রকার অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন মুর্শিদাবাদ জেলার ট্রাফিক দফতরের অফিসাররা। অপেক্ষা এখন কত তাড়াতাড়ি এই কর্মসূচি শেষ হয় এবং যারা এই সবাই যোগ দিতে ছিলেন তারা ফিরে যায়। তবে পুলিশ অফিসারদের মতে ১২ নম্বর জাতীয় সড়কে যে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হতে শনিবার রাত আটটা বেজে যাবে। হুমায়ুন কবীর অবশ্য দাবি করেছেন শনিবার বিকেল পাঁচটার মধ্যে ওই সভাস্থল পুরো ফাঁকা হয়ে যাবে। অপেক্ষায় এখন ধৈর্যের। তার পরীক্ষা দিচ্ছেন যানজটে আটকে থাকা সাধারণ মানুষ থেকে জেলা পুলিশের কর্তারা।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়