পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা হলে রাজনীতিতে ফিরবেন সিধু , দাবি স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় পঞ্জাবের রাজনীতির জনপ্রিয় মুখ ছিলেন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। সম্প্রতি তিনি আবার চর্চায়। কংগ্রেস হাইকমান্ডকে স্পষ্ট ভাষায় সিধুর স্ত্রী নভজ্যোত কৌর জানিয়েছেন, “যদি সিধুকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়, তাহলে তিনি আবার রাজনীতিতে ফিরতে প্রস্তুত।”

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, লোকভবনে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে দেখা করার পর নভজ্যোত কৌর সিধু বলেন, “আমরা পঞ্জাব এবং পঞ্জাবের বাসিন্দাদের হয়ে কথা বলি। কিন্তু আমাদের কাছে কোনও দলকে দেওয়ার জন্য ৫০০ কোটি টাকা নেই যে ওই টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসব।” সিধু পত্নী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদের দৌড় টাকার উপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে। তিনি বলেছিলেন, “যে ৫০০ কোটি টাকার একটি স্যুটকেস দান করে, সে মুখ্যমন্ত্রী হয়।”

তিনি দাবি করেছেন, যদি সিধুকে ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি পঞ্জাবকে ‘সোনার রাজ্যে’ পরিণত করবেন। কৌরের কথায়, “সিধুর কাছে টাকা নেই কিন্তু ফলাফল প্রদানের ক্ষমতা রয়েছে।” নভজ্যোত কৌর সিধু পঞ্জাব কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও উত্থাপন করে বলেন যে ইতিমধ্যেই পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন। তাঁরা সিধুকে কোনও গুরুত্ব দিচ্ছেন না।

কংগ্রেসের প্রতি সিধুর আনুগত্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কৌর বলেন যে প্রিয়াঙ্কা গান্ধি এবং কংগ্রেসের সঙ্গে  সিধুর আবেগের সম্পর্ক। তবে তিনি আরও বলেন যে, অন্য কোনও দল যদি তাঁকে ক্ষমতা দেয়, তখন সিধু কী করবেন সে বিষয়ে এখন মন্তব্য করতে পারবেন না। তিনি আরও বলেন যে রাজনীতি থেকে দূরে থাকা সত্ত্বেও সিধু বর্তমানে যথেষ্ট উপার্জন করছেন। তিনি খুশিতেই রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের আইপিএল দিয়ে নভজোত সিং সিধু ক্রিকেটের ধারাভাষ্যে ফিরে এসেছেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল ‘নবজ্যোত সিধু অফিসিয়াল’ও শুরু করেছেন। সিধু গত কয়েক মাস ধরে কোনও দলীয় অনুষ্ঠানে অংশ নেননি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচার থেকেও দূরে ছিলেন। ২০২৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সিধুর স্ত্রীর দাবীর প্রেক্ষীতে এই বিষয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর