IPL 2026-এর নিলামে চমক! ফিরছেন তারকা ক্রিকেটার, তালিকা থেকে হাজারের বেশি খেলোয়াড়কে বাদ দিল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬-এর নিলামে ঘোষণা করা হবে মাত্র ৩৫০ জন খেলোয়াড়ের নাম কারণ বিসিসিআই দীর্ঘ তালিকা থেকে ১,০০৫ জনের নাম বাদ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান সহ মুষ্টিমেয় কয়েকজন খেলোয়াড়কে এই তালিকায় যুক্ত করা হয়েছে। বিসিসিআই-এর ছাঁটাই করা চূড়ান্ত তালিকায় মোট ৩৫ জন নতুন খেলোয়াড়ের নাম যুক্ত করা হয়েছে, যারা আগে নিজেদের নাম নথিভুক্ত করেননি। সেই সঙ্গেই রয়েছে চমক। ফিরছেন এক তারকা ক্রিক্রেটার।

সূত্রের খবর, একটি ফ্র্যাঞ্চাইজি ব্যক্তিগতভাবে ডি ককের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করার পর সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক স্তরে অবসর নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ভারতের বিপক্ষে ভাইজ্যাগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অনেকেই মনে করছেন তাঁর এই পারফরম্যান্স অবস্থান পরিবর্তনে মুখ্য ভূমিকা রেখেছে। ডি কক তাঁর নুন্যতম মূল্য ১ কোটি টাকা নির্ধারণ করেছেন যা গত বারের মেগা নিলামের তুলনায় ৫০ শতাংশ কম, ২০২৫ সালের আইপিএলে ডি কককে নাইট রাইডার্স ২ কোটি টাকায় কিনেছিল। এই তালিকায় যুক্ত হওয়া অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, শ্রীলঙ্কার ট্র্যাভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা এবং ডুনিথ ওয়েল্লাগে। আফগানিস্তানের আরব গুল এবং ওয়েস্ট ইন্ডিজের আকিম অগাস্টে তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো নিলাম টেবিলে থাকবেন।

আরও পড়ুন: চলতি বছর গুগলে এক ভারতীয় ক্রিকেটারকে সবচেয়ে বেশি খুঁজেছেন পাকিস্তানিরা, কে তিনি?

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে, বিষ্ণু সোলাঙ্কি, পরীক্ষিত ভালসাংকর, সাদেক হুসেন, ইজাজ সাওয়ারিয়া এবং আরও ২০ জন যারা প্রাথমিক ভাবে নিজেদের নাম নথিভুক্ত করেননি তাঁদের এই তালিকায় যুক্ত করা হয়েছে। সোমবার রাতে ফ্র্যাঞ্চাইজিগুলিকে পাঠানো একটি মেইলে বিসিসিআই জানিয়েছে, “নিলামে ৩৫০ জন খেলোয়াড় অংশ নেবেন এবং মঙ্গলবার (১৬ ডিসেম্বর), সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানীয় সময় দুপুর ১টায় (ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিট) আবুধাবির ইতিহাদ এরিনায় নিলাম শুরু হবে।”

৩৫০ জন খেলোয়াড়ের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নতুন যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে…

ভারতীয় খেলোয়াড়: সাদেক হুসেন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কনিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎসা আচার্য, যশরাজ পুঞ্জা, সাহিল পারখ, রোশন ওয়াঘসারে, যশ দিচোলকর, আয়াজ খান, ধুরম্ন, ধুরম্ন, পুষ্পার্ঘ, নৃশঙ্কর, সাহিল পারখ, আগরওয়াল, ঋষভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইজাজ সাওয়ারিয়া এবং আমান শেকাওয়াত।

বিদেশী খেলোয়াড়: আরব গুল (আফগানিস্তান), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), ড্যান লেটেগান (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), কনর এজথারহুইজেন (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), বায়ান্ডা মাজোলা (দক্ষিণ আফ্রিকা), ট্রাভিন ম্যাথু (শ্রীলঙ্কা), বিনুরা লানকা (সাউথ আফ্রিকা), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)। দুনিথ ওয়েললাগে (শ্রীলঙ্কা), আকিম অগাস্টে (ওয়েস্ট ইন্ডিজ)।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান