‘আমি ক্লান্ত’, রহস্যময় পোস্ট বোমান ইরানির, অভিনয়ে ইতি টানছেন?

মনে হচ্ছে, অভিনেতা খুবই ক্লান্ত। সন্দেহ জাগাচ্ছে তাঁর সাম্প্রতিক পোস্ট। তা নিয়েই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শোবিজ জগত এতটাই ছন্দময়ী যে, সেলিব্রিটিরা সর্বদা কাজের মধ্যেই ডুবে থাকেন। যার জন্যে তাঁদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতোও যথেষ্ঠ সময় থাকে না। কাজ ছাড়া আর কিছু ভাবতে পারেন না তাঁরা। কিন্তু এত টাকা-পয়সা কামিয়েও নিঃসঙ্গতা পেছন ছাড়ে না। শেষ বয়সে জীবন একঘেয়ে হয়ে ওঠে। তখন তারকারা শুধু প্রাণভরে একটু ঘুমোতে চান। ঠিক যেমনটা হয়েছে অভিনেতা বোমান ইরানির সঙ্গে। মনে হচ্ছে, অভিনেতা খুবই ক্লান্ত। সন্দেহ জাগাচ্ছে তাঁর সাম্প্রতিক পোস্ট। তা নিয়েই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বর্তমানে ভক্তরা বোমান ইরানির আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার প্রভাস। এমন চর্চার মাঝেই বোমান একটি রহস্যময় পোস্ট শেয়ার করে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। পোস্টটিতে তিনি ক্লান্তির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় দেজা ভু? একই পুরনো গল্প, সব নাটকীয়তা। সত্যি বলতে, আমার মনে হয় আমি আমার সীমায় পৌঁছে গিয়েছি। আমি ক্লান্ত। হয়তো এখনই আমার সরে আসার সময়। কোনও ঝামেলা নয়, কোনও নাটক নয়। আমি ঠিক আছি, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। এটা এখন আমার মনে এসেছে।’

প্রসঙ্গত, দেজা ভু-হল এমন একটি অদ্ভূত অনুভূতি, কোনও কোনও সময় একটি অচেনা জায়গায় গিয়েও মনে হয়, সেটা আমাদের কাছে অনেকদিনের পরিচিত। হ্যাঁ, এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তবুও এটি সাইকোলজির একটি অংশ। যা মানব জীবনের একটি অদ্ভুত অনুভূতি। যে অনুভূতিটি এখন বোমান ইরানির হচ্ছে। তবে কী অভিনেতা অভিনয় জগতকে খুব তাড়াতাড়ি বিদায় দিতে চলেছেন? তারই ইঙ্গিত দিলেন তিনি এই পোস্টের মাধ্যমে? যা নিয়ে রীতিমতো ধাঁধায় পড়ে গিয়েছেন ভক্তরা। এই পোস্টটি নিয়ে ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। কেউ কেউ অনুমান করছেন যে, বোমান হতো ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন। যদিও অভিনেতা এই রহস্যময় পোস্টটি শেয়ার করার কিছুক্ষণ পরেই মুছে ফেলেছেন। যা ভক্তদের সন্দেহকে আরও দ্বিগুণ করে দিয়েছে। ‘দ্য রাজা সাব’-এর নতুন পোস্টার গত ২ ডিসেম্বর, বোমানের জন্মদিনে প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথমবারের মতো বোমানের চরিত্রটিকে দেখানো হয়েছে। আগামী ৯ জানুয়ারী ছবিটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যেখানে বোমান একজন মনোরোগ বিশেষজ্ঞ, সম্মোহনকারী এবং প্যারানরমাল তদন্তকারীর ভূমিকায় অভিনয় করেছেন।

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর