স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসককে পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ ভারতীয় বংশোদ্ভূত যুবকের!‌ গ্রেফতার করল কানাডার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এ এক অবাক করা কাণ্ড!‌ ২৫ বছর বয়সের এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করেছে কানাডার পিল রিজিওনাল পুলিশ। কারণ ওই যুবক মহিলা চিকিৎসকের কাছে এসে প্যান্ট খুলে গোপানাঙ্গ দেখিয়েছেন বলে অভিযোগ। ওই যুবক অসুস্থতার অভিনয় করে হাসপাতালে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই যুবক নানা হাসপাতাল, নার্সিংহোমে গিয়ে আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। আর মহিলা চিকিৎসক কিংবা নার্সকে দেখলেই নিজের পোশাক খুলে দাঁড়িয়ে পড়তেন বলে অভিযোগ। এবার কানাডার মিসিসাগা থেকে ওই ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে ভুয়ো নাম–পরিচয় ব্যবহার করারও অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম বৈভব সিং। তিনি ব্রাম্পটন এলাকার বাসিন্দা। ওই যুবক বারবার অসুস্থতার অভিনয় করে মিসিসাগার একাধিক ক্লিনিক এবং হাসপাতালে গিয়ে এমন সব কাণ্ড করত বলে চিকিৎসকদের অভিযোগ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মহিলা চিকিৎসক বা নার্স দেখলেই তাঁদের শরীরে অশালীন স্পর্শ করত। এমনকী ওই যুবক তাঁদের দেখে প্যান্ট খুলে ফেলে পুরুষাঙ্গ দেখাত। এটা মানসিক ব্যাধি নাকি ইচ্ছা করে এমন কাণ্ড করত ওই যুবক তা খতিয়ে দেখা হচ্ছে। বৈভবের বিরুদ্ধে নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনা নিয়ে পুলিশ মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে। তখনই সামনে আসে গত ৪ ডিসেম্বর বৈভবকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো। এবার বৃহস্পতিবার সব ঘটনা প্রকাশ্যে এসে গিয়েছে। এই ঘটনা নিয়ে পিল রিজিওনাল পুলিশ ওই বিবৃতিতে জানিয়েছে, মিসিসাগায় অশালীন আচরণের অভিযোগে ব্রাম্পটনের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে ১২ ডিভিশনের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ব্যুরো। মহিলা নার্স, চিকিৎসকদের সঙ্গে অশ্লীল আচরণের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভুয়ো নাম–পরিচয় ব্যবহার করারও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক একাধিকবার নিজেকে আকাশদীপ সিং বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেটি আসল পরিচয় নয়।

এই যুবকের আসল নাম বৈভব। এখন সে জামিন পায়নি। তবে তার চেষ্টা করছে বৈভব। একাধিক অভিযোগ রয়েছে যুবক বৈভবের বিরুদ্ধে। ধৃত যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল আচরণ, সুবিধা নেওয়ার উদ্দেশে ভুয়ো পরিচয় দেওয়া, অবৈধ পরিচয়পত্র রাখা, পরিচয় গোপন এবং ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। বৈভবের সঙ্গে আর কেউ এইসব কাজ যুক্ত আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। আর যদি কেউ বৈভবের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তার জন্য ফোন নম্বর পর্যন্ত প্রকাশ করেছে পুলিশ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট