উত্তরপ্রদেশের বিধানসভার ভোট নিয়ে জনমত সমীক্ষা নিষিদ্ধ নির্বাচন কমিশনের

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জনমত সমীক্ষা নিষিদ্ধ থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিধানসভা কিংবা লোকসভার ভোট এলেই জনমত সমীক্ষার হিড়িক পড়ে যায় বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে। বিশেষ করে বিজেপির ভক্ত হিসেবে নিউজ চ্যানেলগুলি এ বিষয়ে এগিয়ে। যদিও বাস্তবের ফলের সঙ্গে জনমত সমীক্ষার বা পূর্বাভাস কখনই মেলে না। তবুও গাঁজাখুরি কিছু সংখ্যাতত্ত্ব হাজির করে দোদুল্যমান ভোটারদের বিজেপিমুখী করার প্রচেষ্টা চালানোর মতো অভিযোগ উঠেছে বিজেপি বান্ধব বিভিন্ন নিউজ চ্যানেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোট নিয়েও সেই খেলা শুরু হয়েছে। কিন্তু দেশের বৃহত্তম রাজ্যের বিধানসভা ভোট ঘিরে জনমত সমীক্ষা নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।

শনিবার উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অজয়কুমার শুক্লা জানিয়েছেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জনমত সমীক্ষা নিষিদ্ধ থাকছে। কোনও সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যম ওই সময়ে জনমত সমীক্ষা প্রকাশ করতে পারবে না। কোনও ব্যক্তি ওই নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হবেন। নির্দেশ লঙ্ঘন করলে দুই বছর জেল ও আর্থিক জরিমানার মুখোমুখি হবেন।’

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ১০ ফেব্রুয়ারির আগেই জনমত সমীক্ষা নির্বাচিত করা হোক। জনমত সমীক্ষার নামে গাঁজাখুরি সমীক্ষা চালিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার জন্য বিজেপি নেতারা যে রণকৌশল নিয়েছিল, তা ভেস্তে যাবে।’ বিজেপির পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ বছরে উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভার ভোট নেওয়া হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট নেওয়া হবে। ৭ মার্চ শেষ দফার ভোটগ্রহণ হবে। ১০ মার্চ ভোট গণনার কথা রয়েছে।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু