সুপ্রিম নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে আরজি কর হাসপাতালেই অনিকেতকে দিতে হবে পোস্টিং

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জে নয়, আরজি কর হাসাপতালেই পোস্টিং দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখল দেশের শীর্ষ আদালত। জানানো হয়েছে, ২ সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে।

 সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার আনিকেতের পোস্টি সংক্রান্ত মামলা আদালতে ওঠে। সেখানেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। বিচারপতিদের প্রশ্ন, সকলের ক্ষেত্রে SOP মেনে তালিকা তৈরি করা হলেও, অনিকেতের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হলো? রাজ্য যুক্তি দিয়ে জানিয়েছিল, একজন সরকারিকর্মী বা চিকিৎসক, নিজের নিজের ইচ্ছেমতো জায়গা বাছতে পারে না। এদিন আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে, তার ওপরে কোনও হস্তক্ষেপ করতে চান না তাঁরা। আগামী ২ সপ্তাহের মধ্যে আরজি করের অ্যানাস্থেশিয়া বিভাগে তাঁকে পোস্টিং দিতে হবে।

আর জি কর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর রাজ্য জুড়ে তৈরি হওয়া গণ-আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অনিকেত মাহাতো। গত মে মাসে তাকে রায়গঞ্জে পোস্টিং করা হয়। তারপর থেকেই বিতর্কের শুরু। রাজ্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত মাহাতো। তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আজগর হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে। এবার সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। তবে পোস্টিং আরজি কর হাসপাতালেই হবে, তা মনে করতে পারছেন না। তবে তিনি চান, সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে রাজ্য এবার তাঁর পোস্টিং করুক। সুপ্রিম নির্দেশের পরে কী হয়, সেটাই এখন দেখার।

 

আধার বিভ্রাটে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার অনুদান, বিপাকে ঘাটালের ছায়া

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫