ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মানেই দলবদলের খেলা। আগামী বছরে বঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক-বিরোধীর লড়াই। এই আবহেই  মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করলেন নন্দকুমারের তৃণমূলের বিধায়ক সুকুমার দে। বললেন, “আমারা বুক ফাটিয়ে বলি উন্নয়ন করবো, কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে আমাদের এড়িয়ে যেতে হয়, লুকোতে হয়। পাশাপাশি দীর্ঘদিনের বেহাল রাস্তায়  চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে,কিন্তু গাড়ির কাঁচ তুলে এড়িয়ে চলে যেতে হয়।” সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খোদ শাসক দলের বিধায়কের কথায় তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। তাহলে কি বিধানসভা ভোটের আগে ফুলবদল করছেন নন্দকুমারের তৃণমূলের বিধায়ক? ঘাসফুল ছেড়ে যাচ্ছেন পদ্মফুলে? এই জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল বিধায়ক সরকারি সভা থেকে বেফাঁস মন্তব্য করে বলেছেন, তিনি রাজ্যের বিধায়ক হলেও বেহাল রাস্তায়  গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন, কিন্তু তাঁকে গাড়ির কাঁচ তুলে বেরিয়ে যেতে হয়। এমনকি এই সব দেখেও উন্নয়নের কথা বলতে হয়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করছেন নতুন রাস্তার সেখানে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরছেন দলেরই  বিধায়ক।  সুকুমার দে আরও বলেন, ” যখন সাধারন মানুষ বার্ধক্য ভাতার কথা জিজ্ঞাসা করেন তখন এড়িয়ে যেতে হয়,কার্যত লুকোতে হয় ।” সরকারি অনুষ্ঠান মঞ্চে থেকে নন্দকুমারের তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে কার্যত ব্যাকফুটে শাসক শিবির। ভোটের আগে দলের নেতার মন্তব্যে চাপ বাড়তে পারে বলেও অনেউমান করছেন অনেকে।

আরও পড়ুন: মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

প্রসঙ্গত নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাই রোড পর্যত কানেক্টিং রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল।প্রায় প্রতিদিন গাড়ি উল্টোনো থেকে এক্সিডেন্ট লেগেই থাকে। ধুলোর জেরে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয়রা।সেই রাস্তার কাজ করতে পারছেন বলেও এদিন দাবি করেন তৃণমূল বিধায়ক। পরে সুকুমার দে অবশ্য বলেছেন, ওই খারাপ রাস্তা মেরামত করতে ৭ কোটি টাকা প্রয়োজন। তিনি জানিয়েছেন, এখন শুধু মেরামত করে দেবেন্প‌ রে পুরোপুরি যাতে সারানো হয় সেই ব্যবস্থা করবেন। রাস্তা মেরামতের জন্য সময়সীমা চেয়ে নেন ১০ দিনের। তবে স্থানীয় মানুষ অভিযোগ করে বলেছেন, “বিগত ১০ মাসের বেশি রাস্তা খারাপ,বিধায়ক নিজেই লাফিয়ে লাফিয়ে রাস্তা পার করেন দিনে ১২ বার।” বিধায়কের ১০ দিনের রাস্তা সরানোর প্রসঙ্গে স্থানীয়রা বলেন ” ৫ বছরে ঘুম ভাঙ্গেনি ১০ দিনে কি ভাঙবে?” তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করেই সুর চড়িয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা সুকান্ত চৌধুরী কটাক্ষ বলেন, “১৪ বছরে পারলেন না ১০ দিনে সারাবেন?ওটা পথশ্রী নয় ওটা হতশ্রী।”

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর