মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নিজের মাকে খুন করেছে ছেলে। আবার নিজেকেও ছুরি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ। তবে এই খুনের পিছনে রয়েছে ওপেন এআই এবং মাইক্রোসফট বলে অভিযোগ উঠছে। কারণ ৮৩ বছর বয়সের একজন প্রবীণ মহিলা নাগরিক আদালতে মামলা করেছেন ওপেন এআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে একটি অন্যায় মৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, চ্যাটজিপিটি চ্যাটবট তাঁর ছেলের ভৌতিক বিভ্রান্তিতে ইন্ধন জুগিয়েছে এবং তাঁকে হত্যায় প্ররোচিত করেছে।

এদিকে অভিযোগ উঠেছে, সুজান অ্যাডামস নামে মহিলাকে বেঁধে মেরে খুন করেছে তাঁর ৫৬ বছর বয়সের ছেলে। অগাস্টের ৩ তারিখ এই খুনের ঘটনা ঘটায় ছেলে স্টেইন এরিক সোহেলবার্গ। এই খুনের ঘটনাটি ঘটেছে তাঁদের ওল্ড গ্রিনউইচ হোমে। এই অভিযোগ সামনে এসেছে সান ফ্রান্সিসকোর অন্তর্গত ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে মামলা দায়ের হওয়ার জেরে। এই খুন করার পর সোহেলবার্গ নিজেকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল। আদালতে উল্লেখ করা হয়েছে, চ্যাটজিপিটি এবং ওপেন এআই থেকে খুন করার প্রক্রিয়া দেখে এভাবে খুন করা হচ্ছে। এই ধরনের খুন বাড়ছে চ্যাটজিপিটি এবং ওপেন এআই–এর জন্য বলেও অভিযোগ। যাঁরা এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তাঁদের মধ্যে এমন প্রবণতা বাড়ছে।

অন্যদিকে গত অগাস্ট মাসে ১৬ বছরের অ্যাডম রাইনের অভিভাবকরা অভিযোগ করেন, চ্যাটজিপিটি এবং ওপেন এআই তাঁর ছেলেকে আত্মহত্যার পথে প্ররোচিত করেছিল। এই পরিবার সার্দান ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। আবার নভেম্বর মাসেও একাধিক অভিযোগ ওঠে যে, চ্যাটজিপিটি এবং ওপেন এআই আত্মহত্যার পথ দেখাচ্ছে। আর তার জেরেই বহু মানুষ নিজেকে মেরে ফেলতে প্ররোচিত হয়েছে। এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে মার্কিন আদালতে। ২৬ বছর বয়সের জোসুয়া এন্নেকিংয়ের পরিবার অভিযোগ করেছে, আত্মহত্যার পথ জানতে চাইলে চ্যাটবট তার পথ বাতলে দিচ্ছে। তাতেই আত্মহত্যার সংখ্যা বাড়ছে। এরপরই সামনে আসে সোহেলবার্গের ঘটনা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মার্কিন মুলুকে।

এছাড়া চ্যাটজিপিটি সোহেলবার্গকে বলেছিল যে, সে এআই চ্যাটবটকে সচেতন করে তুলেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোহেলবার্গ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছিল। মামলায় অভিযোগ করা হয়েছে, কথোপকথন থেকে জানা গিয়েছে যে, চ্যাটজিপিটি স্টেইন এরিকের বিভ্রান্তিকর চিন্তাভাবনার প্রত্যেকটি বীজকে ইন্ধন জুগিয়েছে এবং সেগুলিকে এমন একটি মহাবিশ্বে পরিণত করেছে, যা স্টেইন এরিক সোহেলবার্গের পুরো জীবন ভৌতিক বিভ্রান্তিতে পরিণত করেছিল। তাই সোহেলবার্গ যখন চ্যাটজিপিটি–কে বলেছিল, তাঁর মা তাঁকে বিষ খাওয়াতে চায় তখন সেখান থেকে এমনই পথ বাতলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে মামলা হতেই বৃহস্পতিবার ওপেনএআই–এর একজন মুখপাত্র বলেছেন, ‘‌এটি একটি অবিশ্বাস্য হৃদয়বিদারক পরিস্থিতি এবং আমরা বিস্তারিত বোঝার জন্য ফাইলগুলি পর্যালোচনা করব।’‌

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন