কাঁকড়া ধরতে গিয়ে সাক্ষাৎ যমের মুখে, বাঘের সঙ্গে লড়াই করে জয়ী মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঁচে থাকার লড়াই কতটা কঠিন হতে পারে তা সুন্দরবনের বাসিন্দাদের দেখলেই বোঝা যায়। কুমির, বাঘের আতঙ্ককে পিছনে ফেলেই সুন্দরবনের মৎস্যজীবিরা বের হন মাছ, কাঁকড়া ধরতে। এই সময়েই অনেক সময় পড়তে হয় সাক্ষাৎ যম বাঘের মুখে। কপাল ভালো থাকলে তবেই বেঁচে ফেরা যায়। সেই ঘটনাই ঘটল আরও একবার। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সোনু রাম ভক্তা। তবে বাঘে-মানুষে লড়াইয়ে এই যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি।

জানা গিয়েছে, মৎস্যজীবী সোনু রাম ভক্তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়। বুধবার পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ছিলেন। কাঁকড়া শিকারি যে কখন বাঘের শিকার হয়ে গেলেন তা বুঝতেই পারলেন না। কাঁকড়া ধরারর সময় হঠাৎ করে সোনু রামের উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের মুখ থেকে ফেরা অনিশ্চিত জেনেও শেষ পর্যন্ত চেষ্টা করেন। তাঁর চিৎকারে কিছুটা দূরে থাকা অন্যান্য সহযোগীরা লোহার রড, সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা। রণে ভঙ্গ দিয়ে ফের জঙ্গলে ফিরে যেতে হয় সুন্দরবনের রাজাকে। সেখান থেকেই আহত অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বয়সসীমা পেরনো মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকের নির্দেশ হাইকোর্টের

বাঘের আক্রমণে আহত মৎস্যজীবীকে নৌকায় করে বাকি মৎস্যজীবীরা সরাসরি নিয়ে যান পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে আজ সকালের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। বাঘে মানুষের লড়াই-এর বিরল দৃশ্য মোবাইল বন্দি করতে না পারলেও মৎস্যজীবীকে নৌকায় তোলার দৃশ্য মোবাইল বন্দী হয়। সংসার প্রতিপালনের জন্য প্রতিনিয়ত মৎস্যজীবীদের এই লড়াই সত্যিই চিন্তার বিষয়।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ