‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোটপ্রচারে বেরিয়ে শুক্রবার দুপুরে প্রাণঘাতী হামলার মুখে পড়েছেন হিযবুত তাহরীর জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। চলতি বছর ৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের তীর্থস্থান হিসাবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অন্যতম পাণ্ডা ছিলেন। ওই পাণ্ডার গুলিবিদ্ধ হওয়ার পরেই ফের নখদাঁত বের করে ভারত বিদ্বেষ ছড়াতে আসরে নেমেছেন হিযবুত তাহরী সহ জঙ্গি সংগঠনের নেতারা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলার পাশাপাশি প্রকাশ্যেই দিল্লিতে নাশকতা চালানোর হুমকি দিয়ে চলেছেন তারা।

এদিন ঢাকার শাহবাগ মোড়ে হিযবুত তাহরীর জঙ্গি হাদির উপরে গুলি চালানোর প্রতিবাদে আয়োজিত এক সভায় শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম পাণ্ডা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ও ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু। কারা-কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান, তা আমরা জানি। স্পষ্ট বলে দিচ্ছি, সীমান্তের ওপার বা অন্যদেশ থেকে নয়, ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে। বাংলাদেশকে অশান্ত করতে এলে দিল্লির মসনদ জ্বালিয়ে দেব।’ এখানেই থামেননি তিনি, মুক্তিযুদ্ধ সমর্থক বুদ্ধিজীবীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে। কিন্তু সাফ বলে দিচ্ছি, দিল্লির আধিপত্য কোনও ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান, কোনও পেশাজীবী বা কোনও বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।’

অন্যদিকে হিযবুত তাহরীর জঙ্গি ওসমান হাদির উপরে গুলি চালানোর ঘটনায় জড়িত দুই হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যেই হামলার সময়ের সিসিটিভি ফুটেজ শনাক্ত করে ফয়সাল করিম মাসুদ নামে এক আততায়ীকে শনাক্ত করেছেন গোয়েন্দারা।

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের