Loading live market data...
Loading active stocks...
Connecting...

সাইবার প্রতারকদের নিশানায় পানিহাটির পৌরপ্রধান, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: সাইবার প্রতারকদের নিশানা এবার উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পুরসভার পুরপ্রধান । তার ছবি ব্যবহার করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে আমি পানিহাটি পুরসভার(Panihati Municipality) চেয়ারম্যান বলছি বলে কখনো মেসেজ কখনো বা ফোন করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে।পানিহাটীর পৌরপ্রধান সোমনাথ দে–র (Chairman Somnath Dey)নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটস অ্যাপ নম্বর থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে টাকা দাবি করা হয়। সন্দেহ হওয়ায় ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা বন্দ্যোপাধ্যায়(Councillor Jharna Bandopadhay) সরাসরি পৌরপ্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে।

তাকে চেয়ারম্যান বলছি বলে বার্তা দিয়ে পঞ্চাশ হাজার টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এখনই দিতে বলা হয়।একইভাবে ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্রও প্রতারকদের বার্তা পান। লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার। এর আগেও বিদেশি নম্বর থেকে পৌরপ্রধানসহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছিল। দত্তপুকুর(Duttapukur) থেকে সেই সময় একজন গ্রেফতার হয়েছিল।ফলে উদ্বেগ ছড়িয়েছে পুর পৌরসভা জুড়ে। চেয়ারম্যানের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে তার ছবি এবং হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে প্রতারকরা নানারকম ফাঁদ পাতার চেষ্টা করছে ।

যদি এই ধরনের ঘটনাকেও ঘটায় তাহলে তৎক্ষণাৎ যেন সেই ফাঁদে পা না দিয়ে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তি। কেউ যেন কোন টাকা পয়সা না দেয়। কারণ প্রতারকরা ইন্ডিয়ান ব্যাঙ্কের(Indian Bank) একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেটি পানিহাটি পুরসভার পুরপ্রধানের অ্যাকাউন্ট বলে দাবি করছে। সবটাই ভুয়ো। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে সতর্ক করেছেন পুরপ্রধান। আগে হুমকি তারপর এই প্রতারণার ঘটনা পরপর একাধিকবার ইন্টারন্যাশনাল নম্বর থেকে পানিহাটি পুরসভাকে কেন টার্গেট করা হচ্ছে, তার উত্তর খুঁজছে ব্যারাকপুর কমিশনারের সাইবার শাখার অফিসার।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?