IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়, ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনল শাহরুখের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরন গ্রিনকে কেনা নিয়ে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের লড়াই ছিল। তাঁকে কে বেশি টাকায় কিনবে সেই দিকেই নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। অবশেষে সেই জল্পনার ইতি ঘটেছে।  আবুধাবিতে আইপিএল-এর মেগা নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়, অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনে নিল শাহরুখের দল ।

নিলামের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স দুই কোটি টাকার বেস প্রাইসে গ্রিনের হয়ে দর হাঁকায়। তারপর ক্যামেরন গ্রিনের হয়ে কেকেআর দর হাঁকানো শুরু করে। প্রথমে কিছুক্ষণ গ্রিনকে নিয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে নাইটদের দর কষাকষি চলে। তারপর রয়্যালস এই জায়গা থেকে সরে গেলে লড়াই শুরু হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে। দর হাঁকায় চেন্নাই সুপার কিংস, তবে শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর। এটাই কলকাতা নাইট রাইডার্সের নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়।

দেখে নিন কে কত টাকায় বিক্রি হলেন…

ওয়ানিন্দু হাসরঙ্গকে ২ কোটিতে কিনল লখনউয়

দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় কিনল দিল্লি

৭ কোটি টাকায় বেঙ্গালুরুতে গেলেন বেঙ্কটেশ

কলকাতা ২ কোটি টাকায় কিনল কিউয়ি উইকেটকিপার ফিন অ্যালেন কে

দিল্লি ২ কোটি টাকায় কিনল ইংরেজ ওপেনার বেন ডাকেটকে

এক কোটি টাকায় মুম্বই কিনে নিল ডি কককে

নিলামে অবিক্রিত রইলেন যারা

অস্ট্রেলিয়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, পৃথ্বীশ, কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে, সরফরাজ, ইংরেজ অলরাউন্ডার গাস অ্যাটকিসন, কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র, ইংরেজ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, কেএস ভরত, রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্টো, জেমি স্মিথ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের