জনসংযোগ বাড়াতে ভবানীপুরে ‘মা ক্যান্টিন’-এ হাজির মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। তার আগে নিজের নিজের মতো করে জনসংযোগ সারছে শাসক থেকে বিরোধী শিবির। নিজের বিধানসভা কেন্দ্রেই এবার দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাধারণ মানুষের মুখে সস্তায় খাবার তুলে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার মা ক্যান্টিন পরিষেবা চালু করেছিল। তেমনই একটি  মা ক্যান্টিনে বুধবার হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসএসকেএম হাসপাতালের সামনের মা ক্যান্টিনে এদিন হাজির হন মুখ্যমন্ত্রী। সারপ্রাইজ ভিজিট দেওয়া বরাবরই পছন্দ করেন মুখ্যমন্ত্রী। এদিন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে হাজির হন মা ক্যান্টিনে নিজের হাতে কয়েকজনের হাতে খাবার তুলে দিতেও দেখা গিয়েছে। খাবার নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা আমজনতা মুখ্যমন্ত্রীকে আচমকা দেখতে পেয়ে হকচকিয়ে যান। পরিবেশ স্বাভাবিক করতে তাঁদের সঙ্গে কথা বলতে থাকেন তিনি। ক্যান্টিনের কর্মীদের থেকে খাবারের মেনু সম্পর্কে জানতে চান। প্রতিদিনের মতো এদিনও ভাত, ডাল, তরকারির সঙ্গে ছিল ডিম সেদ্ধ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে চান খাবারের মান সম্পর্কে।

মুখ্যমন্ত্রীর এই ভিডিজের ছবি প্রকাশ করে তৃণমূল জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের সুখ-দুঃখের সাথী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।

 

তৃতীয়বার ক্ষমতায় এসে মাত্র ৫ টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে মা ক্যান্টিন। সেখানে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভাত, ডাল, তরকারি ও ডিম সেদ্ধর ব্যবস্থা করা হ হয়। অর্থ দফতরের উদ্যোগে এটি চালু করেছেন মমতা। এরফলে বহু মানুষ অল্প টাকায় পেট ভরে খেতেও পারেন।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল