বড়দিনে পাহাড়ে পর্যটকদের ভিড়, বুকিং বাড়ছে ডুয়ার্সের হোটেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স : হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রয়েছে বড়দিন। বছর শেষে হাতে কয়েকটা ছুটি থাকলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে অনেকেই ঘুরতে বেড়িয়ে পড়েন। চলতি বছরেও রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলোতে চলছে অপেক্ষা। পুজোর পরে প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কেউ সাহস করে ডুয়ার্সে যেতে চায়নি। কিন্তু এবার বড়দিনের আগে প্রস্তুত হচ্ছে ডুয়ার্সের পর্যটন ব্যবসা। প্রায় ৩ মাস পর্যটন ব্যবসায় টান টান পরিস্থিতির পরে অবশেষে কাটতে চলেছে খরা। হোটেল, রিসর্টে চলছে বুকিং।

বড়দিন আসার আগেই প্রযটকদের ভিড় জমতে শুরু করেছে ডুয়ার্সের জঙ্গলে। লাটাগুড়ির জঙ্গল সাফারি থেকে গোরুমারা নজরমিনার সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে আসছেন পর্যটকরা। হোটেল (Hotel), রিসর্ট (Resort), হোমস্টেগুলোতে (Homestay) ক্রমাগত বুকিং চলছে। ব্যবসায়ীরা আশা করছেন এবার মন্দা কাটিয়ে স্বাভাবিকভাবেই চলবে পর্যটন।

ডুয়ার্সের বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল হোটেল, হোমস্টে সহ একাধিক ব্যবস্থা। রাস্তা থেকে রিসর্ট সংস্কারের কাজ শুরু হয়েছিল দ্রুত। সেই কাজ শেষ করে ফের মানুষের সামনে হাজির হচ্ছে ডুয়ার্স। পর্যটকদের কথা চিন্তা করে ইনফরমেশন সেন্টার তৈরি হয়েছে। পর্যটকদের হোটেল বুকিং করতে বা জঙ্গলে ভ্রমম করতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। জানা গিয়েছে, লাটাগুড়িতে ইতিমধ্যে ৮০ শতাংশ হোটেল রুম বুক হয়ে গিয়েছে। আগামী ২৫-২৭ ডিসেম্বর পর্যন্ত ‘এশিয়ান ফোক ফেস্ট’-র (Asian Folk Fest) আয়োজন করা হয়েছে। গরুমারাতেও ভিড় জমতে শুরু করেছে। চলতি বছরের বড়দিনে যে বাংলার পর্যটন শিল্পেও খুশির জোয়ার তা বলাই বাহুল্য।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের