‘হেনস্থা করবেন না’, কুমার শানুর ৫০ কোটির মানহানির মামলা নিয়ে বিস্ফোরক রীতা

রীতার দাবি, কুমার শানুর ৩০ লক্ষ নয়, ৫০ কোটি টাকা তাঁর কাছে ক্ষতিপূরণ চেয়েছে। প্রতিবেদনে ভুল দাবি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি সাক্ষাৎকারে সুনাম নষ্ট করার অভিযোগে সম্প্রতি বোম্বে হাইকোর্টে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে মান হানির মামলা ঠুকেছেন প্রখ্যাত গায়ক কুমার শানু। কিন্তু রীতার দাবি, কুমার শানুর ৩০ লক্ষ নয়, ৫০ কোটি টাকা তাঁর কাছে ক্ষতিপূরণ চেয়েছে। প্রতিবেদনে ভুল দাবি করা হয়েছে। এরপর তিনি বলেন, একজন বাবা হয়ে তিনি কীভাবে তাঁর প্রাপ্তবয়স্ক ছেলের মায়ের বিরুদ্ধে এই মামলা করতে পারেন? 

একটি সংবাদমাধ্যমকে রীতা আরও বলেন, ‘কুমার শানু আমাকে যে কাগজ পাঠিয়েছেন, তাতে তিনি ৫০ কোটি টাকা দাবি করছেন বলে লেখা রয়েছে, ৩০ লক্ষ নয়। আমি জানি না শানু, কীভাবে স্বপ্ন দেখছে যে আমার কাছে এত টাকা আছে? এটা সত্যিই দুঃখজনক। কোর্ট পেপার পাঠানোর পর আমি তাঁর সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু শানু আমার নম্বর ব্লক করে রেখেছেন। তাই বছরের পর বছর ধরে আমাদের মধ্যে কোনও যোগাযোগ হয়নি। আমার সন্তানরাও কখনও তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। কারণ তিনি সবাইকে ব্লক করে দিয়েছেন। শানুকে ফোন করলেও তিনি কখনও উত্তর দেননি। আমি তাঁর সচিবের সঙ্গে যোগাযোগ করে ছিলাম, এই মামলা উঠিয়ে নেওয়ার জন্যে। কিন্তু তিনি তা করেননি। এটি আমার কাছে খুব বড় অপমান। আমার ছেলের বিয়ে হয়েছে। তাঁর শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি অপমানিত হচ্ছি, তাঁরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে আমায়। তবে এবার একটাই রাস্তা, শানুর সঙ্গে মুখোমুখি দেখা করা। ৩১ বছর পর কুমার শানুর সঙ্গে আদালতে দেখা করব।’ রীতা জানিয়েছেন, তাঁদের সন্তানরা এখন আর বাচ্চা নেই বরং প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তাঁর বড় ছেলের বয়স ৩৭, দ্বিতীয় ছেলের বয়স ৩৪ এবং জানের বয়স ৩১। তাঁর বয়স ৬৩ বছর। এই বয়সেও আদালতে এখন লড়াই করতে হবে। প্রথমবার যখন শানু তাঁকে আদালতে নিয়ে গিয়েছিলেন, তখন জানের সঙ্গে গর্ভবতী ছিলেন রীতা ভট্টাচার্য।

এই বয়সেও শানু তাঁকে ছাড়লেন না। এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে ভাবতে পারেন নি। আদালতে শানুর সঙ্গে দেখা হলে, হাত জোড় করে তিনি শানুকে একটাই অনুরোধ করবেন, এখনও সময় আছে ভাল মানুষ হওয়ার চেষ্টা করুন। উল্লেখ্য, তৃতীয় সন্তান হওয়ার পরেই রীতাকে ডিভোর্স দিয়ে ছিলেন শানু। এরপরেই শানুর বিরুদ্ধে একাধিক শোষনের অভিযোগ আনেন রীতা। জানান, তাঁকে এবং তাঁর সন্তানদের কখনও দেখাশোনা করেননি শানু। নির্যাতন করতেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন রীতা। তবে শানুর সঙ্গে আইনি বিরোধের সময় আদালত জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে রীতা কখনও শানুর সম্পর্কে কোনও অভিযোগ তুলতে পারবেন না। কিন্তু সেটাই হল। আর রীতার এই সাক্ষাৎকারে শানুর ভাবমূর্তি খারাপ হয়েছে বলে অভিযোগ তুলে তিনি রীতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের