চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয়দের জন্য ভিসা দেওয়া বন্ধ করল দিল্লির বাংলাদেশ দূতাবাস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঢাকা-সহ বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার জবাবে এবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া  বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না জানানো পর্যন্ত ভিসা প্রদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার শাখার এক আধিকারিক।

ইসলামি জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই নতুন করে দিল্লি-ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের মাটিতে ডেরা বেঁধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউনূস সরকার। ভারত বিদ্বেষ তুঙ্গে ওঠে বাংলাদেশে। চট্টগ্রাম-রাজশাহী-সিলেট-খুলনায় ভারতীয় উপদূতাবাস ও সহকারী দূতাবাসগুলিতে হামলার চেষ্টা চালায় ইসলামি জঙ্গিরা। এমনকি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহ হাইকমিশনার রাজীব রঞ্জনের উপরেও হামলার চেষ্টা চালানো হয়। ফলে নিরাপত্তার কারণে ঢাকা-সহ বাংলাদেশে থাকা ভিসাকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ মন্ত্রক।

মুখ বাঁচাতে পাল্টা দিল্লিতে থাকা বাংলাদেশের দূতাবাসে হিন্দু জঙ্গিরা আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তোলে ইউনূস সরকার। যদিও গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল ওই আভিযোগ সরাসরি নস্যা‍ৎ করে দেন। তিনি স্পষ্ট জানান, ‘দিল্লিতে বাংলাদেশ দুতাবাসের সামনে কাউকে যেতে দেওয়া হয়নি।’ তবে ওই যুক্তি মানতে চাননি ইউনূসের বিদেশ উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘এজেন্ট’ তৌহিদ হোসেন। তিনি তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘গত শনিবার রাতে হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামে একটি উগ্রবাদী সংগঠনের ২০-২৫ জনের একটি দল বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে, বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দিয়েছে। কূটনৈতিক এলাকার ভিতরে হাইকমিশন অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছে। সেখানে কিভাবে চরমপন্থীরা প্রবেশ করতে পারল তার জবাব দিতে হবে দিল্লিকে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ