জাঁকিয়ে ঠাণ্ডা নাকি উধাও হবে শীত? বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাত পোহালেই বড়দিন। তবে তার আগেই আজ ক্রিসমাস ইভেও মেতে উঠবে সকলে। সকলের একটাই প্রশ্ন বড়দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? আবহাওয়া দফতর বলছে চিন্তার কোনও কারণ নেই ক্রিসমাসের আবহাওয়া কাউকে হতাশ কতবে না। অর্থাৎ বাড়বে না তাপমাত্রা। শীতের আমেজেই উপভোগ করতে পারবেন ক্রিসমাস পার্টি। আগামী কয়েকদিন কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। .

বড়দিনের পর থেকে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছু নামবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। গত তিন সপ্তাহ ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার কলকাতায় রাতের তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রি। দিনের তাপমাত্রাও ছিল ২ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮-১২ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী কয়েকদিন উপকূলের জেলার তাপমাত্রা থাকবে ১২-১৫ ডিগ্রির মধ্যে। তবে দুই বঙ্গেই বাড়বে কুয়াশার দাপট। ২৫ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ বড়দিনে কলকাতায় বেশ ঠাণ্ডার আমেজ থাকবে।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই এই রাশির জাতকদের জীবনে শুভ যোগ, দেখে নিন তালিকা

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার একই রকমের থাকবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিছু কিছু জায়গাতে ২ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলার তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে