হাদির খুনের মাস্টারমাইন্ড ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশের ইস্তফা

Share:

আন্তর্জাতিক  ডেস্কঃ চাপের মুখে ইস্তফা দিলেন ওসমান হাদির খুনের মাস্টারমাইন্ড তথা তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ওই ইস্তফা গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর দেশের প্রাক্তন পুলিশ প্রধান খোদা বকশকে স্বরাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন মোল্লা ইউনূস।

 বিজ্ঞপ্তি অনুসারে, খোদা বকশ চৌধুরীর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পদত্যাগের কারণ সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ভারত বিরোধী সন্ত্রাসী শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করে দেশে জাতীয় সংসদ নির্বাচন ভেস্তে দিতে চেয়েছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরী। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রিয়পাত্র তথা পুলিশের প্রাক্তন আইজির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার (পিআইবি) গোয়েন্দারা। অভিযোগ উঠেছে, বিশেষ উপদেষ্টার এমন যোগ নিয়ে অবহিত ছিলেন ইউনূসও। তাই নিজের ঘনিষ্ঠের ‘অপরাধ’ ধামাচাপা দিতে তড়িঘড়ি হাদিকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পরিবারের দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডে এবার নাম জড়াল ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরীর

গত বছরের ৫ অগস্টে সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই ধূমকেতুর গতিতে উত্থান ঘটে হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান বিন হাদির। ভারত ও আওয়ামী লীগের কট্টর বিরোধিতা করার পাশাপাশি সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকে সফল রূপ দিতে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনও গড়ে তুলেছিলেন। ওই সংগঠনের মূল কাজ ছিল অশিক্ষিত ও ধর্মান্ধ তরুণদের মগজধোলাই করে মনে অন্ধ ভারত বিরোধিতা গেঁথে দেওয়া। গত কয়েক মাস ধরেই সেনা গোয়েন্দা সংস্থা-সহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার তরফে প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের দফতরে জমা দেওয়া রিপোর্টে বলা হয়, ‘হাদিকে খুন করে দেশে অরাজকতা তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন ভেস্তে দিতে চাইছে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামী আন্দোলন। ফলে হাদিকে নিরাপত্তা দেওয়া হোক।’ সূত্রের খবর, ওই রিপোর্ট পেয়েও হাদিকে নিরাপত্তা না দেওয়ার নির্দেশ দেন ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরী। হাদিকে হত্যার বিষয়ে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের সবুজ সঙ্কেত দেন। প্যারিস প্রবাসী স্বঘোষিত সমাজপ্রভাবী ও ভারত বিরোধী পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের সঙ্গেও এ বিষয়ে গোপনে কথা বলেন।

নির্বাচন ভেস্তে দিতে পরিকল্পনা অনুযায়ী, ভোট নির্ঘন্ট ঘোষণার পরের দিনই হামলা চালানো হয় হাদির উপরে। ছাত্রলীগের প্রাক্তন কর্মী ফয়সাল করিম মাসুদের জামিনের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে তাকে নির্বিঘ্নে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছেন খোদা বকশ। কর্মজীবনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন জামায়াতে ঘনিষ্ঠ এই প্রাক্তন পুলিশ আধিকারিক। খালেদা জিয়ার জমানায় সিআইডির প্রধান থাকাকালীন ২০০৪ সালে শেখ হাসিনার সভায় জঙ্গিদের দিয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখেছিলেন। যে কারণে হাসিনা জমানায় জেল খাটতে হয়েছিল। পরে অবশ্য জামায়াতপন্থী এক বিচারপতির বদান্যতায় মুক্তি পেয়েছিলেন।

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা