অবশেষে গ্রেফতার কুখ্যাত বালি পাচার চক্রের পাণ্ডা ইমদাদুল হোসেন

Share:

নিজস্ব প্রতিনিধি,মহঃবাজার: দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূম জুড়ে বালি পাচার ও একের পর এক অবৈধ কার্যকলাপে জড়িয়ে থাকা কুখ্যাত অভিযুক্ত ইমদাদুল হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। ধৃত ইমদাদুলের বাড়ি বীরভূম জেলার মহঃবাজার থানার(Mahammad Bazar P.S.) অন্তর্গত সোঁতশাল গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, ইমদাদুল হোসেনের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)সুস্পষ্ট নির্দেশে মামলা রুজু করা হয়েছিল। তা সত্ত্বেও সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলি দিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছিল।

বীরভূমের সিউড়ি, রামপুরহাট ও মহঃবাজার থানায় বালি চুরি, অবৈধ পরিবহণ ও অপরাধমূলক চক্র পরিচালনার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বহু মামলাই বর্তমানে বিচারাধীন। পাশাপাশি তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানাও পেন্ডিং ছিল।গ্রেফতার হওয়া ব্যক্তির নামে বিভিন্ন রকমচিটিং কেসও পেন্ডিং আছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

তদন্তে একটি ট্রাক সংগঠনের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে। যা গোটা বালি পাচার চক্রের গভীর যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ এই যোগসাজশের প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে।গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার অধীন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জেরা চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন ভাঙা ও প্রাকৃতিক সম্পদ লুটের সঙ্গে যুক্ত যত বড় মাথাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ধৃতকে জেরা করে এই চক্রের অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী