ভারত সরকারকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ললিত মোদির, কেন ক্ষমা চাইলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘‌আমরা দুই পলাতক, ভারতের সবচেয়ে বড় পলাতক’‌। এই কথাটি বুক বাজিয়ে গর্বের সঙ্গে বলতে শোনা গিয়েছিল ললিত মোদিকে। সেদিন ললিত, বিজয় মালিয়ার জন্মদিনের পার্টিতে এসে একসঙ্গে পরস্পরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে এমন কথা বলেছিলেন ললিত মোদি। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জনগণ থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা তছরুপ করে লন্ডনে ফুর্তিতে থাকা বিজয় মালিয়া–ললিত মোদির মতো দুই অর্থনৈতিক অপরাধী গলা জড়াজড়ি করে ঘুরে বেড়ানোর ছবি নিয়ে সমালোচনা চরমে ওঠে। এবার ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ললিত মোদি।

এদিকে এই ক্ষমা চাওয়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। কারণ এবার ললিত মোদি সরাসরি এমন মন্তব্যের জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকী তিনি ভারত সরকারকে শ্রদ্ধা–সম্মান করেন বলেও মন্তব্য করেছেন। যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবেন। যারা দেশের টাকা তছরুপ করে বিদেশে পালিয়েছে তাদেরও ধরে নিয়ে আসা হবে এবং দেশের টাকা ফেরানো হবে। সেখানে এখনও ললিত মোদি, বিজয় মালিয়া, নীরব মোদি বা মেহুল চোকসিকে এখনও দেশে ফেরানো যায়নি। তাই কি সুর নরম করলেন ললিত?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে ভারত সরকার যদি পদক্ষেপ করে তাহলে চাপ বাড়বে ললিত মোদির উপর। এই কথা ভেবে এবার ললিত মোদি জানিয়েছেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। এভাবেই সুর নরম করেছেন। ললিত মোদি আজ সোমবার এক্স হ্যান্ডেলে ললিত মোদি লেখেন, ‘‌আমি যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, বিশেষ করে ভারত সরকারের, যাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে, তাহলে আমি ক্ষমা চাইছি। বিবৃতিটির ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এটি কখনই সেইভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে করা হয়নি। আবারও আমি গভীর ক্ষমা চাইছি।’‌ এই ভারত সরকারের প্রতি শ্রদ্ধা জানানো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

এছাড়া কদিন আগের ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের বন্যা বইছে। নেটাগরিকরা ব্যাপকভাবে পোস্টটিকে মোদি এবং মালিয়ার সরকারের প্রতি উপহাস হিসেবে দেখছেন। বিজয় মালিয়া ভারত ছেড়েছিলেন ২০১০ সালে এবং ললিত মোদি ২০১৬ সালে। এবার এই নিয়ে বিতর্ক তৈরি হতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‌আমরা পলাতকদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ফিরিয়ে আনার জন্য আমরা দেশগুলির সঙ্গে যোগাযোগ করছি। সেসব প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে, এই মামলাগুলির মধ্যে অনেকগুলি আইনি প্রক্রিয়ার একাধিক স্তর জড়িত।’‌

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের